হোম > বিশ্ব

সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে জর্ডানের হামলা

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

মার্কিন নেতৃত্বাধীন সামরিক অভিযানের অংশ হিসেবে জর্ডানের বিমান বাহিনী চলতি সপ্তাহান্তে সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে। রোববার দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে বলে খবর দিয়েছে বার্তাসংস্থা এএফপি।

জর্ডান সেনাবাহিনী জানায়, শনিবার পরিচালিত এসব হামলা আন্তর্জাতিক জোটের অংশীদারদের সঙ্গে সমন্বয় করে চালানো হয়েছে। অভিযানের মূল উদ্দেশ্য ছিল সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সক্ষমতা দুর্বল করা এবং তাদের পুনর্গঠন প্রচেষ্টা ঠেকানো।

সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চিত করতে সন্ত্রাসবিরোধী অভিযানে জর্ডান তার সহযোগিতা অব্যাহত রাখবে।

এসআর/এসআই

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৫

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

ভারত মহাসাগরে বাড়ছে চীনের আধিপত্য, বহরে ৪০০-এর বেশি রণতরী

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী

দূষণে বিশ্বের শীর্ষে দিল্লি, দীপাবলির আতশবাজিতে পরিস্থিতি আরো অবনতির শঙ্কা