হোম > বিশ্ব

ক্রেমলিনে শি জিনকে অভ্যর্থনা জানালেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাডলফ হিটলারের বিরুদ্ধে বিজয়ের ৮০ বছর পূর্তি উপলক্ষে রাশিয়া পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় বৃহস্পতিবার শি জিনপিংকে উষ্ণ অভ্যর্থনা জানান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

১১তম এই সফলে এসে চীনের নেতা বলেন, নতুন যুগে দুই দেশের মধ্যে সম্পর্ক আরো বেশি স্থিতিশীল এবং আত্মবিশ্বাসী এবং প্রাণবন্ত। বহুমেরু বিশ্ব গড়ে তুলতে রাশিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী বেইজিং। শুধু তাই নয়, দুই দেশ ‘নব্য নাৎসিবাদের’ বিরুদ্ধে একসঙ্গে কাজ করবে।

এই উৎসবে চীনা নেতার অংশগ্রহণকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন পুতিন। কারণ, ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই একে আধুনিক নাৎসিবাদের বিরুদ্ধে মস্কোর লড়াই বলে অভিহিত করছে শি জিনপিং।

সাক্ষাৎকারে পুতিনকে ‘পুরাতন বন্ধু’ বলে অভিহিত করেন শি জিনপিং আর শি জিকে ‘প্রিয় বন্ধু’ বলে আখ্যায়িত করেন।

এদিকে, ইউক্রেন যুদ্ধ ও রাশিয়া-আমেরিকা সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন দুই নেতা।

উৎসবে যোগ দিতে আসা বিশ্ব নেতাদের নিরাপত্তার স্বার্থে ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন পুতিন। একই সঙ্গে বুধবার দেশটির বেশির ভাগ বিমানবন্দর বন্ধ রাখা হয়।

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না জার্মানি: চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস

যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি আইআরজিসির, কর্মীদের এলাকা ছাড়ার আহ্বান

হরমুজ প্রণালীর সংকটে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে অন্তত ৬০ শতাংশ

ইসরাইলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনে আগুন, আহত ৩

মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ ‘খুবই খারাপ’: ট্রাম্প

যুদ্ধে আমিরাতে নিহত ৭, আহত ১৪৫

আমিরাতে ড্রোনের আঘাতে ভবনে আগুন

ইরান যুদ্ধের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প: মার্কিন সিনেটর

বুধবার খুলছে রাফা ক্রসিং: ইসরাইল

ইরানে আরো তিন সপ্তাহ যুদ্ধের পরিকল্পনা ইসরাইলের