হোম > বিশ্ব

গাজায় টানেলে ইসরাইলের অভিযানে ৪০ হামাস যোদ্ধা নিহত

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

গাজা উপত্যকার রাফাহের কাছে টানেলে ইসরাইলি অভিযানে ৪০ জনের বেশি হামাস যোদ্ধা নিহত হয়েছেন। রোববার ইসরাইলি সেনাবাহিনী জানায়, গত সপ্তাহে এ অভিযান চালানো হয়। অনেক হামাস যোদ্ধা দক্ষিণ গাজার টানেলগুলোতে লুকিয়ে আছেন। খবর জিও নিউজের

এরআগে শনিবার ইসরাইলি সেনাবাহিনী জানায়, তারা টানেলে থেকে বেরিয়ে আসা চারজনকে হত্যা করেছে।

গত ৪০ দিন ধরে ইসরাইলি সেনাবাহিনী পূর্ব রাফাহের চারপাশে তাদের অভিযান কেন্দ্রীভূত করছে। সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই অঞ্চলে থাকা ভূগর্ভস্থ টানেরের রুটগুলো ধ্বংস করা এবং সেখানে লুকিয়ে থাকা সন্ত্রাসীদের নির্মূল করাই আমাদের লক্ষ্য।’

তারা আরো জানিয়েছে, গত সপ্তাহে ৪০ জনেরও বেশি হামাস সদস্যকে হত্যা করা হয়েছে। এছাড়াও হামাসের বেশ কিছু অবকাঠামো ভেঙে ফেলা হয়েছে।

বৃহস্পতিবার একাধিক সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, দক্ষিণ গাজার টানেল নেটওয়ার্কে লুকিয়ে থাকা হামাস যোদ্ধাদের বিষয়ে আলোচনা চলছে।

বুধবার, হামাস মধ্যস্থতাকারী দেশগুলিকে ইসরায়েলকে নিরাপদ পথের অনুমতি দেওয়ার জন্য চাপ দেওয়ার আহ্বান জানিয়েছে - এই প্রথমবারের মতো হামাস প্রকাশ্যে পরিস্থিতি স্বীকার করেছে।

আরএ

পাক সেনাপ্রধানের প্রতিহিংসার শিকার ইমরান খান

আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা দ্রুত বাড়ছে উজবেকিস্তানে

মালয়েশিয়ায় নারীদের মাদক ব্যবহার আশঙ্কাজনক হারে বাড়ছে

মাঝ আকাশে বিমানে যান্ত্রিক ত্রুটি, যাত্রীদের মধ্যে আতঙ্ক

বহুজাতিক কোম্পানি গঠনই অর্থনৈতিক উন্নতির কার্যকর পথ নয়

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৩

ফেরি ডুবে ১০ ঘণ্টা সাগরে ভেসে বেঁচে ফিরলেন রিজকি ও তার চার বন্ধু

ইরান যুদ্ধে ছয় মাসে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৮ বিলিয়ন ডলার

সিঙ্গাপুরে সুসজ্জিত মসজিদ ৭২, পূর্ণাঙ্গ মাদ্রাসা ৬

ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব পাস