হোম > বিশ্ব

যুদ্ধবিরতির পরও গাজায় ২৬০ জনকে হত্যা করেছে ইসরাইল

আতিকুর রহমান নগরী

গাজা সিটির শাতি শরণার্থী শিবিরের ধ্বংসস্তূপে কয়েকটি শিশু। ছবি : এএফপি

এক মাসেরও বেশি আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ২৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় গাজার বিভিন্ন হাসপাতালে অন্তত দুইজনের লাশ এবং পাঁচজন আহত ব্যক্তি ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকেও ইসরাইলি হামলায় ২৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ৬৩২ জন আহত হয়েছেন।

এক বিবৃতিতে মন্ত্রণালয় আরো জানায়, পূর্ববর্তী ইসরাইলি হামলার ধ্বংসস্তূপ থেকে ৫৩৩ জন ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামগ্রিক পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরাইলি আগ্রাসনে এখন পর্যন্ত ৬৯,১৮৭ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৭০,৭০৩ জন আহত হয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও হামলার এই ধারাবাহিকতা শান্তি প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে এবং মানবিক বিপর্যয়কে গভীরতর করছে।

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির