হোম > বিশ্ব

মেক্সিকোতে ট্রেন দুর্ঘটনায় নিহত ১৩

আতিকুর রহমান নগরী

আহত যাত্রীদের উদ্ধার করছেন উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত

মেক্সিকোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়াক্সাকা রাজ্যে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে কমপক্ষে ১৩ জন নিহত এবং প্রায় ১০০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় রোববার রাজ্যের নিজান্দা শহরের কাছে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মেক্সিকোর নৌবাহিনী।

ট্রেনটি মেক্সিকো উপসাগরকে প্রশান্ত মহাসাগরের সঙ্গে যুক্ত করে। ওই ট্রেনে ২৪১ জন যাত্রী এবং ৯ জন ক্রু ছিলেন।

নৌবাহিনী জানিয়েছে, মোট ৯৮ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৩৬ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কর্মকর্তারা জানিয়েছেন, নিজান্দা শহরের কাছে একটি বাঁক ঘুরানোর সময় ট্রেনটি লাইনচ্যুত হয়। মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, তদন্ত চলছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম বলেছেন, আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

দুর্ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা যাত্রীদের ট্রেনটি নামাতে সাহায্য করছেন।

দুই বছর আগে এই অঞ্চলের অর্থনীতিকে চাঙ্গা করতে রেল সংযোগটি উদ্বোধন করা হয়েছিল। সূত্র : বিবিসি

ভারতীয় উড়োজাহাজে আগুন, জরুরি অবতরণ

‘অপহরণ’ করা হয়েছিল ধ্রুব রাঠিকে, মোদিকে হিটলারের পরিণতি মনে করিয়ে দিলেন তিনি

গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট

বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা

নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মোদি, বিক্ষোভে আসুন—আহ্বান ককরোচ নেতার

পেরুতে মেয়র নির্বাচিত ‘হিটলার মুসোলিনি’

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ সন্ত্রাসী নিহত

রহস্য অনুসন্ধানে নতুন দিগন্ত খুলবে ‘নিউক্লিয়ার ক্লক’

ইমরান খানের পিটিআই শাসিত প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন

সৌদির বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার করবেন না, সতর্কবার্তা হুথির