হোম > বিশ্ব

দক্ষিণ কোরিয়ায় ট্রাম্প, চীনের সঙ্গে চুক্তির বিষয়ে আশাবাদ

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা রয়টার্স

এশিয়া সফরের শেষ পর্যায়ে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়ায় গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সকালে এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, চীনের সঙ্গে একটি চুক্তির ব্যাপারে তিনি আশাবাদী। খবর সিএনএনের।

বুধবার এপেক শীর্ষ সম্মেলনে মধ্যাহ্নভোজে ভাষণ দেয়ার পর ট্রাম্প দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিউংয়ের সাথে বৈঠক করবেন।

আগামী বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে বহুল আলোচিত বৈঠক করবেন তিনি। বৈঠকে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ নিয়ে আলোচনা করবেন দুই নেতা। বৈঠকে যুক্তরাষ্ট্র ও চীন একটি সম্ভাব্য বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করবেন তারা।

ট্রাম্প বলেছেন, ‘আমি মনে করি আমরা একটি চুক্তি করতে যাচ্ছি। এটি উভয়ের জন্যই ভালো চুক্তি হবে।’

দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য সমস্যা সমাধানের বিষয়েও আশাবাদ জানান ট্রাম্প।

আরএ

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্প হয়ে উঠবেন ‘মিস্টার ভেটো’

ইরানে ফের মার্কিন হামলার প্রস্তুতি, আতঙ্কে উপসাগরীয় মিত্ররা

রাহুল গান্ধীকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠাতে চান আসামের মুখ্যমন্ত্রী

যুদ্ধ চায় না মধ্যপ্রাচ্যের কোনো দেশ

জাপানের আয়াসোফিয়া মসজিদে দেখা মিলল এরদোয়ান পুত্রের, দিলেন আজানও

উত্তরাখণ্ডে ৮৬ মুসলিম পরিবারের বাড়ি উচ্ছেদ, কংগ্রেস এমপির প্রশ্ন—‘শুধু মুসলিমদের বাড়িই কি অবৈধ’

ফিলিস্তিনিদের নিজেদের আবাসভূমি নিশ্চিত না হলে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা আসবে না: জর্ডান

ভারতে বাংলাদেশি পর্যটকের রেকর্ড পতন, সংকটে কলকাতার চিকিৎসা ও পর্যটন ব্যবসা

রাহুল গান্ধীর ভারতের প্রধানমন্ত্রী হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য অমিত শাহের

ভারতে শপিংমলের নামাজঘর ভেঙে দিল হিন্দুত্ববাদীরা