হোম > বিশ্ব

দায়িত্ব নিয়েই ইসরাইল সম্পর্কিত নির্বাহী আদেশ বাতিল করলেন মামদানি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

নতুন বছরের প্রথম দিনেই ব্যতিক্রমী আয়োজনে নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ নিয়েছেন জোহরান মামদানি। দায়িত্ব নেওয়ার পরপরই তার পূর্বসূরি এরিক অ্যাডামসের জারি করা একাধিক নির্দেশিকা বাতিল করে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন তিনি, যার মধ্যে ইসরাইলের সমর্থনে নেওয়া পদক্ষেপও অন্তর্ভুক্ত রয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

দায়িত্ব গ্রহণের প্রথম দিনে জারি করা নির্বাহী আদেশ অনুসারে, ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর বা তার পরে স্বাক্ষরিত এবং ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর সব নির্দেশিকা বাতিল করা হয়েছে। তবে এর আগের নির্বাহী আদেশগুলো সংশোধন বা প্রত্যাহার করার আগপর্যন্ত বজায় থাকবে।

এই পদক্ষেপের ফলে সাবেক মেয়র এরিক অ্যাডামসের স্বাক্ষর করা বেশ কয়েকটি আদেশ কার্যকরভাবে বাতিল করা হয়েছে, যার মধ্যে গত মাসে দেওয়া একটি নির্বাহী আদেশও অন্তর্ভুক্ত রয়েছে। এর মাধ্যমে নিউইয়র্ক সিটির সংস্থাগুলোকে ইসরাইল থেকে বয়কট বা বিচ্ছিন্ন করার বিষয়টি নিষিদ্ধ হয়েছিল।

তবে পূর্ববর্তী প্রশাসনের তৈরি করা ইহুদি-বিদ্বেষ প্রতিরোধ অফিস বন্ধ হবে না এবং এটি অব্যাহত থাকবে।

এদিকে, সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় মামদানিকে ইহুদি-বিদ্বেষ উসকে দেওয়ার জন্য অভিযুক্ত করেছে।

আরএ/এসআই

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো