হোম > বিশ্ব

যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় ইসরাইলি হামলা, নিহত ২০

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

যুদ্ধবিরতি চুক্তি ভেঙে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। সবশেষ বুধবার ইসরাইলি হামলায় কমপক্ষে ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৫০ জন। দক্ষিণ রাফাহ এলাকায় গুলি বিনিময়ের পর ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্দেশে ব্যাপক হামলা চালায় দেশটির সেনাবাহিনী। খবর আল জাজিরার।

রাফাহ এলাকায় গুলি বিনিময়ে এক ইসরাইলি সেনা আহত হয়েছে।

১০ অক্টোবর যুদ্ধবিধ্বস্ত এই অঞ্চলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মঙ্গলবারের হামলা ছিল সবচেয়ে ভয়াবহ।

হামাসের সশস্ত্র শাখা ইজ্জেদিন আল–কাসসাম ব্রিগেড ইসরাইলকে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ এনে জানিয়েছে, তারা এক বন্দির লাশ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত করেছে।

এক বিবৃতিতে সংগঠনটি সতর্ক করে বলেছে, ইসরাইলি আগ্রাসন অব্যাহত থাকলে ‘লাশ অনুসন্ধান, খনন ও উদ্ধার কার্যক্রম ব্যাহত হবে, ফলে বাকি ১৩ বন্দির লাশ উদ্ধারে বিলম্ব ঘটবে।’

এদিকে ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স জানিয়েছেন, উভয় পক্ষের হামলার অভিযোগ সত্ত্বেও যুদ্ধবিরতি এখনো বহাল আছে।

মঙ্গলবার কংগ্রেস হিলে সাংবাদিকদের বলেন ভ্যান্স, ‘ছোটখাটো সংঘর্ষ তো ঘটতেই পারে।আমরা জানি, হামাস কিংবা গাজার কেউ একজন ইসরাইলি সেনাকে আক্রমণ করেছে। ইসরাইল তার জবাব দেবে-এটা স্বাভাবিক। তবে প্রেসিডেন্টের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত শান্তি টিকে থাকবে বলে আমরা বিশ্বাস করি।’

তবে হামাস জানিয়েছে, রাফাহর ওই হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

ভারতীয় নারীকে বাংলাদেশে ‘পুশ আউট’, সরকারের কাছে জবাব চাইল আদালত

ইরানের সরকার পতন ঘটাব, হামাস-হিজবুল্লাহকে নির্মূল করব: নেতানিয়াহু

সৌদির অনুরোধে হুথিদের নিয়ন্ত্রণে ইরানকে বার্তা চীনের

অস্ট্রেলিয়ায় সরকারি কর্মস্থলে স্মার্ট চশমা নিষিদ্ধের উদ্যোগ

সৌদির তায়েফে হুথিদের ড্রোন, প্রতিহত করতে গিয়ে হতাহত ৩

যোগীর বিরুদ্ধে ইমেইল করে আড়াই বছর জেল খাটলেন মোবারক

মক্কায় হামলা হলে রক্ষায় কোনো চুক্তির প্রয়োজন নেই: খাজা আসিফ

ভারতে হিন্দুদের মিছিল থেকে মসজিদ-মাদরাসায় পাথর নিক্ষেপ

ইসরাইলের অংশগ্রহণের প্রতিবাদে ‘ইউরোভিশন ২০২৭’ বর্জন আয়ারল্যান্ড-নেদারল্যান্ডসের

কুকুরের উৎপাতের প্রতিবাদে কর্মকর্তার টেবিলে ছেড়ে দিলেন বেওয়ারিশ কুকুর