হোম > বিশ্ব

ভারতে কারাবন্দি উমর খালিদকে মামদানির চিঠি

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ছবি: সংগৃহীত

ভারতের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র ও মানবাধিকারকর্মী উমর খালিদের প্রতি সমর্থন জানিয়ে চিঠি দিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তার নিজের হাতে লেখা চিঠি তুলে দেওয়া হয়েছে উমর খালিদের বাবা-মায়ের হাতে।

উমর খালিদের জন্য সেই চিঠি কয়েক দিন আগে লেখা হলেও বৃহস্পতিবার তা প্রকাশ্যে এসেছে। চিঠিতে মামদানি লেখেন, ‘প্রিয় উমর, আপনার তিক্ত অভিজ্ঞতা নিয়ে বলা কথাগুলো আমি প্রায়ই ভাবি। এ-ও ভাবি, কীভাবে সেই অভিজ্ঞতাকে আপনি নিজের ওপর একেবারেই প্রভাব ফেলতে দেননি। আপনার বাবা-মায়ের সঙ্গে দেখা করে ভালো লেগেছে। আমরা সবাই আপনার কথা ভাবছি।’

২০২০ সালে দিল্লিতে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় কথিত ষড়যন্ত্রের অভিযোগে প্রায় ছয় বছর ধরে তিহার জেলে বন্দি রয়েছেন উমর খালিদ। সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেপ্তার করা হয়। একটি মামলা থেকে তাকে মুক্তি দিয়েছিল দিল্লির হাইকোর্ট। তবে, অন্য একটি মামলায় এখনো কারাবন্দি আছেন তিনি। একাধিকবার তার জামিনের আবেদন খারিজ হয়েছে।

এদিকে, মার্কিন কংগ্রেসের আটজন সদস্য ভারতের মার্কিন রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রাকে একটি যৌথ চিঠি পাঠিয়ে উমর খালিদের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ডিসেম্বর ২০২৫-এ এই মার্কিন আইনপ্রণেতারা উমর খালিদের বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

আরএ/এসআই

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ