হোম > বিশ্ব

আন্দোলন ঘোষণার পরই পিটিআই-পন্থী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমিন গান্ডাপুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ইসলামাবাদের জেলা ও দায়রা আদালত। মদ ও অবৈধ অস্ত্র মামলায় শনিবার আদালত এই আদেশ দেন। জিও নিউজের।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতির আবেদন নাকচ করে গান্ডাপুরকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। শুনানিতে বিচারক এই রাজনীতিবিদকে ৩৪২ ধারার অধীনে তার বক্তব্য রেকর্ড করার জন্য শেষ সুযোগ দেন।

দীর্ঘ আট বছর ধরে ঝুলে থাকা মামলাটিতে সাক্ষীদের জবানবন্দি নেওয়া শেষ হলেও গান্ডাপুর ইচ্ছাকৃতভাবে নিজের বক্তব্য রেকর্ড করা থেকে বিরত থাকছেন বলে আদালত উল্লেখ করেছে।

বিচারক বলেন, গান্ডাপুর যদি নির্ধারিত দিনে হাজির না হন, তবে আদালত অনুপস্থিতিতেই রায় দিতে পারে। এতে তার বক্তব্য রেকর্ডের অধিকারও বাতিল হতে পারে।

আদালতের আদেশ বলা হয়, আগামী ২১ জুলাইয়ের মধ্যে গান্ডাপুরকে আদালতে হাজির করতে হবে। এই কাজে ব্যর্থতা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

পরবর্তী শুনানির তারিখ ২১ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

গান্ডাপুর গত সপ্তাহে লাহোর থেকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর সরকারবিরোধী আন্দোলন শুরুর ঘোষণা দেন। কারাবন্দি দলীয় প্রতিষ্ঠাতা ইমরান খানের নির্দেশনায় এই আন্দোলন জোরদার করার পরিকল্পনা রয়েছে দলটির।

আরএ

ইমরান খানের চিকিৎসায় বিশেষ সুবিধা, আইনের দৃষ্টিতে সমতা নিয়ে বিতর্ক

নতুন দ্বীপ বানাচ্ছে সিঙ্গাপুর, ভবিষ্যৎ শিল্পায়নে শক্তিশালী পরিকল্পনা

ইরানের সঙ্গে সম্পর্ক, চার ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

পশ্চিম তীরে ইসরাইলি বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান সিঙ্গাপুরের

ইরানের সঙ্গে সম্পর্ক, সিঙ্গাপুরের কোম্পানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের শীর্ষ পাঁচ কমান্ডারের অবস্থান জানালে এক কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র

জাপানে জনশূন্য হয়ে যাচ্ছে সমুদ্রসৈকত, কমছে পর্যটক

হরমুজে ২০ নাবিক ও বন্দরকর্মী নিহত: আইএমও

ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা মনস্তাত্ত্বিক যুদ্ধ

মিসরের নিউ আলামিন শহরে হচ্ছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল