হোম > বিশ্ব

ইসরাইলের টানা আগ্রাসনেও অক্ষত হামাসের ৭৫ শতাংশ সুড়ঙ্গ

হারেৎজের প্রতিবেদন

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের দেড় বছরের আগ্রাসনের পরেও মাটির নিচে তৈরি স্বাধীনতাকামী সংগঠন হামাসের ৭৫ শতাংশ সুড়ঙ্গ এখনো অক্ষত রয়েছে। রাতদিন অবিরাম বোমা হামলা চালালেও গাজায় মাত্র ২৫ শতাংশ সুড়ঙ্গ ধ্বংস হয়েছে।

বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে ইসরাইলি সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানায় হারেৎজ।

ইসরাইলি সামরিক কর্মকর্তারা জানান, গাজায় মাটির নিচে তৈরি বিশাল সুড়ঙ্গের বেশিরভাগই অক্ষত রাখতে পেরেছে হামাস। ইসরাইল মাত্র ২৫ শতাংশ সুড়ঙ্গপথ ধ্বংস করতে পেরেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ১৮ মাসের যুদ্ধের পরেও এখনো হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসসাম ব্রিগেডের অস্ত্র ও মিসাইল তৈরির সক্ষমতা রয়েছে। ইসরাইলি সামরিক কর্মকর্তাদের বিশ্লেষণ অনুযায়ী, বর্তমানে গাজায় আল-কাসসাম ব্রিগেডের অধীন অন্তত ৪০ হাজার যোদ্ধা রয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবরের অভিযানের আগে এ সংখ্যা ছিল ২০ থেকে ৩০ হাজারের মধ্যে।

আমেরিকার গোয়েন্দা সূত্রমতে, চলতি বছরের শুরুতে প্রথম যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইসরাইলি আগ্রাসনে হামাস অন্তত ১৫ হাজার যোদ্ধাকে হারায়। নতুন করে একই সংখ্যার যোদ্ধা অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে স্বাধীনতাকামী সংগঠনটি।

১৫ মাস টানা আগ্রাসনের পর ইসরাইলি বাহিনীর সঙ্গে গাজার স্বাধীনতাকামী সংগঠনগুলোর ৪২ দিনের জন্য প্রথম ধাপের যুদ্ধবিরতি হয় চলতি বছরের ১৯ জানুয়ারি। এর পর দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতি শুরুর কথা থাকলেও ইসরাইল আলোচনায় অংশ না নিয়ে গত ১৮ মার্চ থেকে আবার গাজাজুড়ে হামলা শুরু করে। ১৮ মাসের পুরো আগ্রাসনে গাজায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস