হোম > বিশ্ব

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২৫ ফিলিস্তিনির লাশ উদ্ধার

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

গাজার দক্ষিণাঞ্চলে ধ্বংসস্তূপের নিচ থেকে একজন নারী সাংবাদিকসহ ২৫ ফিলিস্তিনির লাশ উদ্ধার করা হয়েছে। এক বিবৃতিতে একথা জানিয়েছে গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর। খান ইউনিস শহরে একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে লাশগুলো উদ্ধার করা হয়। ২০২৪ সালের জানুয়ারিতে ইসরাইলি হামলায় নিহতরা নিহত হন। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ফিলিস্তিনি সাংবাদিক হেবা আল-আবাদলা এবং তার মাও রয়েছেন।

সংস্থাটি জানিয়েছে, উপত্যকায় ইসরাইলের অব্যাহত অবরোধের কারণে স্বল্প সরঞ্জাম ব্যবহার করে অনুসন্ধান কাজ চালানো হচ্ছে।

গত ১০ অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি সত্ত্বেও ইসরাইল ধ্বংসস্তূপ অপসারণের জন্য ভারী যন্ত্রপাতি ও সরঞ্জাম প্রবেশে বাধা দিচ্ছে। যার ফলে ধ্বংসস্তূপের নীচে চাপা পড়া ফিলিস্তিনিদের লাশ উদ্ধারে বাধা সৃষ্টি হচ্ছে।

বিশেষায়িত চিকিৎসা সরঞ্জামের অভাবে ফিলিস্তিনি পরিবারগুরো লাশ বা পোশাক দেখে স্বজনদের শনাক্ত করার চেষ্টা করছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে ৭১ হাজারের ফিলিস্তিনি নিহত এবং এক লাখ ৭১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। গাজা কর্তৃপক্ষ বারবার ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ করেছে।

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর