হোম > বিশ্ব

ভেনেজুয়েলা পরিস্থিতিতে আন্তর্জাতিক আইন মানার আহ্বান কিয়ার স্টারমারের

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, সব দেশেরই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত। মার্কিন বাহিনী বৃহৎ আকারে অভিযান চালিয়ে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করেছে- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর এমন কথা বললেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, পরিস্থিতিকে ‘দ্রুত পরিবর্তনশীল’ উল্লেখ করে স্টারমার বলেন, এ অভিযানের সঙ্গে যুক্তরাজ্য কোনোভাবেই জড়িত নয়। তিনি ঘটনাটির ‘প্রকৃত তথ্য যাচাই’ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান জানান।

উল্লেখ্য, যুক্তরাজ্য এখনো ভেনেজুয়েলার বিতর্কিত ২০২৪ সালের নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেয়নি, যে নির্বাচনে মাদুরো তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসেন। লন্ডন দীর্ঘদিন ধরেই দেশটিতে শান্তিপূর্ণ ও আলোচনার মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের পক্ষে অবস্থান নিয়ে আসছে।

এসআর

নেতানিয়াহুর বিদায়, ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৫

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

ভারত মহাসাগরে বাড়ছে চীনের আধিপত্য, বহরে ৪০০-এর বেশি রণতরী

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী