হোম > বিশ্ব

নাগরিকদের জরুরি ভিত্তিতে ইরান ত্যাগের আহ্বান জানাল অস্ট্রেলিয়া

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ইরানে চলমান বিক্ষোভের কারণে পরিস্থিতি দ্রুত অবনতির আশঙ্কায় অস্ট্রেলিয়া সরকার দেশটিতে অবস্থানরত তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের পরামর্শ দিয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর (ডিএফএটি) হালনাগাদ ভ্রমণ সতর্কতায় জানিয়েছে, “বাণিজ্যিকভাবে দেশ ছাড়ার সুযোগ এখনো আছে, তবে তা ক্রমেই সীমিত হয়ে পড়ছে। শিগ্‌গিরই আকাশসীমা বন্ধ ও ফ্লাইট বাতিল হতে পারে, যা পরবর্তীতে দেশত্যাগ অসম্ভব করে তুলতে পারে।”

সতর্কবার্তায় আরো বলা হয়েছে, ‘সরকারি পরামর্শ উপেক্ষা করে কেউ যদি ইরানে থেকে যান, তাহলে নিজের নিরাপত্তার দায়ভার তাকেই নিতে হবে। দীর্ঘ সময়ের জন্য আশ্রয়ে অবস্থান করতে প্রস্তুত থাকুন এবং পর্যাপ্ত পানি, খাদ্য ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখুন।’

চলমান বিক্ষোভ ও নিরাপত্তা পরিস্থিতির অনিশ্চয়তার প্রেক্ষিতে এই সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এসআর/এসআই

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যোগ দেওয়ার আমন্ত্রণ

মধ্যপ্রাচ্যে কম খরচে ইন্টারসেপ্টর তৈরি করছে যুক্তরাষ্ট্র

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র