হোম > বিশ্ব

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করলেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তির জন্য মস্কোর ওপর চাপ দেয়ার লক্ষ্যে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। লক্ষ্যবস্তু করা হয়েছে রাশিয়ার শীর্ষ দুই তেল কোম্পানি রসনেফট ও লুকঅয়েলকে। খবর বিবিসির।

বুধবার ওভাল অফিসে ন্যাটো মহাসচিব মার্ক রুত্তের সাথে বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি যখনই পুতিনের সাথে কথা বলি, আমার সাথে ভালো আলোচনা হয় এবং তারপর তারা অবস্থান পরিবর্তন করে না।’

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, এই অর্থহীন যুদ্ধ শেষ করতে পুতিনের অস্বীকৃতির কারণে নতুন নিষেধাজ্ঞার প্রয়োজন ছিল।

তিনি আরো বলেন, এই তেল কোম্পানিগুলো ক্রেমলিনের ‘যুদ্ধযন্ত্রকে’ অর্থায়ন করে।

এক বিবৃতিতে বেসেন্ট আরো বলেন, ‘হত্যাকাণ্ড বন্ধ করার এবং অবিলম্বে যুদ্ধবিরতির এখনই সময়।’

একইদিন ইউরোপীয় ইউনিয়নও তাদের ১৯তম নিষেধাজ্ঞা প্যাকেজ অনুমোদন করেছে, যাতে রাশিয়ার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানিতে নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে। নিষেধাজ্ঞা দুই ধাপে কার্যকর হবে-স্বল্পমেয়াদি চুক্তি ৬ মাস পর শেষ হবে এবং দীর্ঘমেয়াদি চুক্তি ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নিষিদ্ধ হবে।

আরএ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো