হোম > বিশ্ব

ইউক্রেনের জন্য ন্যাটোকে ৫০০ মিলিয়ন ডলার দিচ্ছে ইউরোপের ৩ দেশ

আতিকুর রহমান নগরী

ছবি: রয়টার্স

ইউক্রেনে মার্কিন অস্ত্র পাঠাতে ন্যাটো প্রকল্পে ৫০০ মিলিয়ন ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুইডেন, নরওয়ে ও ডেনমার্ক। রাশিয়ার অব্যাহত হামলা থেকে ইউক্রেন যাতে আত্মরক্ষা করতে পারে, সেজন্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রসহ মার্কিন অস্ত্র সরবরাহ করতে এই অর্থ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপের তিন দেশ। খবর রয়টার্সের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে বলেছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করবে; যার খরচ পরিশোধ করবে ইউরোপীয় মিত্ররা। তবে এটি কীভাবে করা হবে তা তিনি উল্লেখ করেননি।

এক বিবৃতিতে নরওয়ের প্রতিরক্ষামন্ত্রী টোরে ও স্যান্ডভিক বলেছেন, ‘এর মাধ্যমে আমরা নিশ্চিত করতে চাই যেন ইউক্রেন দ্রুত তার প্রয়োজনীয় যুদ্ধ সরঞ্জাম পায়। সেইসঙ্গে ইউক্রেনের প্রতিরক্ষায় ন্যাটো সহযোগিতা জোরদার করা হবে এবং ইউক্রেনের শর্ত অনুযায়ী শান্তি নিশ্চিত করা হবে।’

ডেনিশ প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পলসেন জানান, তহবিল খুব শিগগিরই পাওয়া যাবে। ডেনমার্ক পরবর্তীতে আরো অর্থ সরবরাহ করতে পারে বলেও জানান তিনি।

পরিকল্পনা অনুযায়ী এই বরাদ্দে ডেনমার্কের অংশ প্রায় ৯০ মিলিয়ন ডলার। আর নরওয়ে বলেছে, তারা প্রায় ১৪৬ মিলিয়ন ডলার দেবে।

সুইডেন জানিয়েছে, প্যাকেজে ২৭৫ মিলিয়ন ডলার প্রদান করবে তারা, যার মধ্যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, অন্যান্য বিমান প্রতিরক্ষা সরঞ্জাম এবং ট্যাঙ্ক-বিরোধী অস্ত্রশস্ত্র অন্তর্ভুক্ত রয়েছে।

ন্যাটো জানিয়েছে, অগ্রাধিকারপ্রাপ্ত ইউক্রেনের প্রয়োজনীয়তা তালিকা (পিইউআরএল) বিবেচনায় উদ্যোগের সমন্বয় করবে তারা, যা জোটের ইউরোপীয় সদস্য এবং কানাডার অর্থায়নে পরিচালিত হচ্ছে।

ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্র কিনতে অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় দেশ তিনটিকে ধন্যবাদ জানিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুট।

আরএ

বিশ্বে বছরে নষ্ট হয় ১০৫ কোটি টন খাবার, ক্ষুধার্ত ৬৪ কোটি ৫০ লাখ মানুষ

মাদক সেবনের পর রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ

ইরাকে প্রধানমন্ত্রী আল-জাইদির মন্ত্রিসভা অনুমোদন

মেক্সিকোতে নিখোঁজ শিশুদের খুঁজতে এআইয়ের সহায়তা

বাংলাদেশের মতো ক্ষমতা পাল্টাতে চায় বিরোধীরা: ভারতের প্রতিরক্ষামন্ত্রী

রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’: ট্রাম্প

মার্কিন নিষেধাজ্ঞায় বিপর্যস্ত ইরানের আকাশপথ, বেড়েছে ভাড়া ও ভোগান্তি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলে নিহত ৪

পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ করতে ইসরাইলকে চীনের কড়া বার্তা

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া