হোম > বিশ্ব

ভারতের অন্ধ্রপ্রদেশে ট্রেনে আগুন, ১ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশে একটি ট্রেনে ভয়াবহ আগুন লেগেছে। এতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার রাত ১টা ৪৫ মিনিটে টাটানগর-এরনাকুলাম এক্সপ্রেসের দুটি বগিতে আগুন লাগে। ঘটনাটি ঘটে বিশাখাপত্তনম থেকে ৬৬ কিলোমিটার দূরে ইয়ালামঞ্চিলিতে। ট্রেনের যে দুই বগিতে আগুন লাগে তাতে ১৫৮ যাত্রী ছিলেন। খবর এনডিটিভির।

আগুন নেভানোর পর একজনের লাশ পাওয়া যায়। অগ্নিকাণ্ডের পর ক্ষতিগ্রস্ত দুটি কোচকে ট্রেন থেকে আলাদা করে ফেলা হয়। ক্ষতিগ্রস্ত কোচের যাত্রীদের জন্য নতুন কামরা সংযোজন করা হয় অন্য স্টেশনে।

পুলিশ কর্মকর্তা জানান, এই দুই কোচে আগুন লাগার কারণ নির্ণয়ের জন্য দুটি ফরেনসিক দল কাজ করছে। এই দুর্ঘটনার জেরে বিজওয়াড়া এবং বিশাখাপত্তনম রুটে ট্রেন চলাচল সাময়িক ভাবে ব্যাহত হয়। তবে পরিষেবা স্বাভাবিক রাখতে রেলকর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আরএ

‘অপহরণ’ করা হয়েছিল ধ্রুব রাঠিকে, মোদিকে হিটলারের পরিণতি মনে করিয়ে দিলেন তিনি

গাজায় যা ঘটেছে ও ঘটছে, তাতে অনেকেই জড়িত: আইসিআরসি প্রেসিডেন্ট

বিক্ষোভের সময় আবার আটক নেহা বোরা

নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন মোদি, বিক্ষোভে আসুন—আহ্বান ককরোচ নেতার

পেরুতে মেয়র নির্বাচিত ‘হিটলার মুসোলিনি’

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১২ সন্ত্রাসী নিহত

রহস্য অনুসন্ধানে নতুন দিগন্ত খুলবে ‘নিউক্লিয়ার ক্লক’

ইমরান খানের পিটিআই শাসিত প্রদেশে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন

সৌদির বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার করবেন না, সতর্কবার্তা হুথির

ইরান যুদ্ধে মার্কিন সেনা হতাহতের হিসাব সংশোধন পেন্টাগনের