হোম > বিশ্ব

বাংলাদেশে পুশ-ইনের ভয়ে ভারতে ৯৫ বছরের বৃদ্ধের আত্মহত্যা

আতিকুর রহমান নগরী

ভারতের কলকাতার বীরভূম জেলার ইলামবাজারে বৃহস্পতিবার ৯৫ বছর বয়সী ক্ষিতিশ মজুমদার নামে এক বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। পরিবার দাবি করেছে, তিনি বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) ঘোষণা ও ভোটার তালিকা নিয়ে উদ্বেগের কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তাই আত্মহত্যা করেছেন।

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বৃদ্ধের নাতনি নির্মলা জানান, “আমার দাদার নাম ২০০২ সালের ভোটার তালিকায় ছিল না। তিনি বাংলাদেশে ফেরত পাঠানোর ভয়ে ভীত ছিলেন। এই বয়সে যদি তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়, কী হবে তা ভেবে তিনি আতঙ্কিত ছিলেন।”

পুলিশ জানিয়েছে, “আমরা জানতে পেরেছি যে এসআইআর নিয়ে আতঙ্কই আত্মহত্যার কারণ। তবে এ বিষয়ে কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

এটি এসআইআর ঘোষণার পর পশ্চিমবঙ্গে ঘটেছে তৃতীয় অনুরূপ ঘটনা। মঙ্গলবার ৫৭ বছর বয়সী প্রদীপ করের ঝুলন্ত দেহ পাওয়া যায়, এবং তার ডায়েরিতে লেখা ছিল এনআরসি-সংক্রান্ত উদ্বেগ। বুধবার কোচবিহারে ৭০ বছর বয়সী এক কৃষকও ভোটার তালিকায় নাম না থাকার ভয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

স্থানীয়রা জানান, তারা ভোটার তালিকা এবং এসআইআরকে কেন্দ্র করে মানসিকভাবে অত্যন্ত চাপের মধ্যে রয়েছেন।

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের