হোম > বিশ্ব

ওড়িশায় ব্যাপক সংঘর্ষে কারফিউ জারি, ইন্টারনেট বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের ওড়িশার কটক শহরে দুর্গাপূজার বিসর্জন শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে উত্তেজনা ছড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ৩৬ ঘণ্টার কারফিউ জারি করেছে এবং ইন্টারনেট সেবা সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

রোববার সন্ধ্যায় আরোপ করা এ কারফিউ আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বহাল থাকবে। খবর দ্য হিন্দুর।

গত শুক্রবার রাতে কটকের দরগাবাজার এলাকায় শোভাযাত্রার সময় উচ্চশব্দের সংগীতকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। এক পর্যায়ে তা হাতাহাতি ও পাথর ছোড়াছুড়িতে রূপ নেয়।

এ ঘটনায় ডেপুটি কমিশনারসহ কয়েকজন আহত হন। একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে এবং আরো অভিযুক্তদের শনাক্তের কাজ চলছে।

গত শনিবার রাতে বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মোটরসাইকেল র‌্যালি বের করলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। র‌্যালি চলাকালে কিছু দোকান ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে।

প্রশাসন রোববার সন্ধ্যা ৭টা থেকে সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত কটক পৌরসভা, সিডিএ ও আশপাশের এলাকায় ইন্টারনেট সেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমও এ সময়ে ব্যবহার করা যাবে না।

ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাজি বলেন, কটকের শান্তি কিছু দুষ্কৃতকারীর কারণে বিঘ্নিত হয়েছে। দোষীদের ছাড় দেওয়া হবে না। তিনি আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ দিয়েছেন।

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ

গরু জবাইয়ে পশ্চিমবঙ্গে কড়া বিধিনিষেধ, তীব্র সংকটে ব্যবসায়ীরা

‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেপ্তার, ইসরাইলি কারাগারেই মা হলেন ফিলিস্তিনি নারী

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার হিসাব–নিকাশ পাল্টে দিল আনসারুল্লাহ

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

জনগণের দুর্ভোগের সময়েও রাজনীতিকদের বিলাসী জীবনযাপন

মোদির ‘বিশ্ব একটি পরিবার’ ধারণার বাস্তব কার্যকারিতা নিয়ে প্রশ্ন