হোম > বিশ্ব

ইরানে বিক্ষোভে পুলিশ কর্মকর্তা নিহত, অস্থিরতা বৃদ্ধি

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ইরানের রাজধানী তেহরানের নিকটবর্তী এলাকায় চলমান বিক্ষোভের সময় ছুরিকাঘাতে এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির সংবাদমাধ্যম ফারস নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। দেশজুড়ে চলা বিক্ষোভের ১২তম দিনে এই ঘটনা সংঘটিত হলো।

ফারস নিউজ এজেন্সি জানায়, মালার্ড কাউন্টিতে তেহরানের পশ্চিমে কর্মরত পুলিশ কর্মকর্তা শাহিন দেহঘান “কয়েক ঘণ্টা আগে বিক্ষোভ নিয়ন্ত্রণের চেষ্টা করার সময় ছুরিকাঘাতে শহীদ হয়েছেন।” সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, হত্যাকারীদের শনাক্তের প্রচেষ্টা চলছে।

ইরানে বিক্ষোভ শুরু হয় ২৮ ডিসেম্বর, যখন তেহরানের ব্যবসায়ীরা ইরানি মুদ্রার তীব্র পতন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে প্রতিবাদ শুরু করেন। এই আন্দোলন দেশজুড়ে অন্যান্য শহরেও ছড়িয়ে পড়ে।

এএফপি’র গণনা অনুযায়ী, এখন পর্যন্ত ইরানের ৩১টি প্রদেশের মধ্যে ২৫টিতে বিক্ষোভ ছড়িয়েছে। এই সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর কয়েকজনসহ ডজনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

এসআর

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৫

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

ভারত মহাসাগরে বাড়ছে চীনের আধিপত্য, বহরে ৪০০-এর বেশি রণতরী

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী

দূষণে বিশ্বের শীর্ষে দিল্লি, দীপাবলির আতশবাজিতে পরিস্থিতি আরো অবনতির শঙ্কা