হোম > বিশ্ব

আবার বিক্ষোভে উত্তাল পেরু

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

অপরাধ দমনে সরকারের ব্যর্থতার অভিযোগে বিক্ষোভে আবার উত্তাল হয়ে উঠেছে লাতিন আমেরিকার দেশ পেরু। বুধবার রাজধানী লিমায় পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে। এতে একজন নিহত ও আহত হয়েছেন শতাধিক মানুষ। খবর ফ্রান্স২৪ এর।

জেন-জি আন্দোলকারীদের ডাকে রাজধানী লিমাসহ আরো কয়েকটি শহরে রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা লিমায় পার্লামেন্ট ভবনের সামনে ব্যারিকেড ভাঙ্গার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। কেউ কেউ পাথর ছোড়ে। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারগ্যাস ছোড়ে পুলিশ।

এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপকত সংঘর্ষ হয়। এতে অন্তত একজন নিহত ও আহত হয়ে শতাধিক মানুষ। আহতদের মধ্যে ৫৫ জন পুলিশ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মাত্র ছয়দিন আগে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন প্রেসিডেন্ট হোসে জেরি। এরআগে, সদ্য সাবেক প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তের বিরুদ্ধেও আন্দোলন করেছিল তরুণরা। সেই আন্দোলনের মুখে পদত্যাগ করেন তিনি।

আরএ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো