হোম > বিশ্ব

মোসাদের গুপ্তচরবৃত্তির অভিযোগে তুরস্কে দুজন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে তুরস্ক। দেশটির জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি), ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় এবং ইস্তাম্বুল পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে তাদের।

কর্মকর্তারা জানিয়েছেন, আটক এক সন্দেহভাজনকে সেরকান সিচেক হিসেবে শনাক্ত করা হয়েছে, যার বিরুদ্ধে মোসাদের পক্ষে সরাসরি কাজ করার অভিযোগ রয়েছে।

অন্যদিকে আইনজীবী তুগরুলহান দীপের বিরুদ্ধে অভিযোগ, তিনি এজেন্টের সঙ্গে যুক্ত গোয়েন্দাদের কাছে তথ্য বিক্রি করতেন।

প্রসিকিউটরদের জিজ্ঞাসাবাদ শেষে দুজনকেই একটি ফৌজদারি আদালতে পাঠানো হয়। সেখানে রাজনৈতিক বা সামরিক গুপ্তচরবৃত্তির জন্য গোপনীয় রাষ্ট্রীয় তথ্য সংগ্রহের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সিচেক যিনি মুহাম্মাদ ফাতিহ কেলেস নামেও পরিচিত, একটি বেসরকারি গোয়েন্দা সংস্থা পরিচালনা করতেন এবং মোসাদের একজন অপারেটিভের অনুরোধে ইস্তাম্বুলে একজন ফিলিস্তিনি কর্মীর ওপর নজরদারি চালাতেন। এই কাজের জন্য চার হাজার ডলার ক্রিপ্টোকারেন্সি পেয়েছিলেন তিনি।

তিনি আর্থিক লাভের জন্য ডিপ গোয়েন্দাদের পাবলিক রেকর্ড থেকে ব্যক্তিগত তথ্য সরবরাহ করতেন এবং সিচেকসহ অন্যান্য গুপ্তচরদের সহযোগিতা করতেন। সিচেক এর আগে মুসা কুসের সঙ্গে কাজ করেছেন, যাকে ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৯ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

ফ্রান্সজুড়ে বিক্ষোভকারীদের ৬৫টি কর্মসূচি, গ্রেপ্তার ২৭ জন

আলোচনার উদ্যোগকে স্বাগত, তবে যুদ্ধের আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না ইরান: আরাগচি

ফ্রান্সে ফের শিক্ষাপ্রতিষ্ঠান অবরোধের ঘোষণা শিক্ষার্থী সংগঠনগুলোর

লন্ডনে ফিলিস্তিনপন্থি সংগঠনের পক্ষে বিক্ষোভ, শত শত গ্রেপ্তারের আশঙ্কা

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশন ঘেরাও করল বঙ্গসেনা

আফগানিস্তান ছেড়ে পালানো শরণার্থীদের পাকিস্তানে পাঠানোর পরিকল্পনা ট্রাম্প প্রশাসনের

যুদ্ধবিরতির মধ্যেই প্রতিদিন স্বজন হারাচ্ছেন গাজাবাসী, ৪৮ ঘণ্টায় নিহত ৬

ফের হামলার দুঃসাহস দেখালে যুদ্ধ বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়বে: ইরান

মধ্যপ্রাচ্যে যুদ্ধ নয়, শান্তি ফেরানোর আহ্বান সৌদি আরবের

শত্রুর হামলার জবাব দিতে ভৌগোলিক সীমা মানবে না ইরান: মোজতবা খামেনি