হোম > বিশ্ব

অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের নৌবাহিনী উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে একাধিক অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে । বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘ইকতেদার ১৪০৪ (২০২৫)’ বা ‘টেকসই কর্তৃত্ব ১৪০৪’ নামের মহড়ার অংশ হিসেবে যুদ্ধজাহাজ ‘জেনেভেহ’ ও ‘সাবালান’ থেকে একই সঙ্গে ‘নাসির’, ‘গাদির’ এবং ‘কাদের’ নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তু নিখুঁতভাবে ধ্বংস করা হয়।

ইরানি গণমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মহড়ার এক পর্যায়ে বিভিন্ন পাল্লার নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র সমুদ্রের ডেক, উপকূল ও সমুদ্রভিত্তিক স্থাপনা থেকে উৎক্ষেপণ করা হয়। এতে লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাতের মাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নির্ভুলতা ও ধ্বংসক্ষমতা তুলে ধরা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, ‘কাদের’ একটি মাঝারি পাল্লার জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতা ও নিখুঁততা নিয়ে সমুদ্র ও উপকূলীয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে, ‘গাদির’ দীর্ঘ পাল্লার রাডার এড়ানো ক্ষেপণাস্ত্র, যা জাহাজবিধ্বংসী অভিযানে কার্যকর।

দুই দিনব্যাপী এই মহড়ায় ইরানের নৌবাহিনীর জাহাজ, বিমান ইউনিট, উপকূল ও সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অংশ নেয়।

ইরানি সামরিক বাহিনীর দাবি, এ মহড়া তাদের প্রতিরক্ষা প্রস্তুতি ও আধুনিক যুদ্ধ সক্ষমতা আরও শক্তিশালীভাবে তুলে ধরেছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত