হোম > বিশ্ব

গাজার ৮০ শতাংশেরও বেশি ভবন ধ্বংস হয়েছে: জাতিসংঘের প্রতিবেদন

আতিকুর রহমান নগরী

গাজা উপত্যকার ৮০ শতাংশেরও বেশি এবং গাজা সিটির ৯২ শতাংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। সূত্র: বিবিসি

গাজা পুনর্গঠনে কী কী দরকার তার চাহিদা মূল্যায়ন করছে সংস্থাটি।

জেনেভায় ইউএনডিপির একজন মুখপাত্র গাজার ধ্বংসস্তূপকে ‘বিধ্বংসী’ হিসেবে বর্ণনা করেছেন।

সংস্থাটি অনুমান করছে, সেখানে কমপক্ষে ৫৫ মিলিয়ন বা সাড়ে পাঁচ কোটি টন ধ্বংসস্তূপ পরিষ্কার করা প্রয়োজন।

ইউএনডিপি বলেছে যে তারা কিছু অপসারণ শুরু করেছে, কিন্তু অবিস্ফোরিত বিস্ফোরক কাজকে ব্যাহত করছে।

সেখানে নিয়মিতভাবে মৃতদেহ পাওয়া যাচ্ছে যেগুলো শনাক্ত ও সমাহিত করা প্রয়োজন বলেও জানিয়েছে তারা।

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিশ্বব্যাংক পরিচালিত পুনর্গঠন ব্যয়ের একটি অনুমান অনুসারে, গাজাকে আবার বাসযোগ্য করে তুলতে কমপক্ষে ৭০ বিলিয়ন ডলার (৫২.৭ বিলিয়ন পাউন্ড) প্রয়োজন হবে।

ট্রাম্প-শি বৈঠক কি শেষ পর্যন্ত হবে?

মুসলিম বিশ্বকে খোলা চিঠি দিলেন ইরানি নিরাপত্তা প্রধান লারিজানি

হরমুজ সচলে সাড়া না পেয়ে মিত্রদের হুমকি দিলেন ট্রাম্প

ইরান যুদ্ধ থেকে কে কী পেতে চাইছে

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০০

ইরানের সঙ্গে যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০

যুক্তরাজ্যের উৎসাহের সঙ্গে যুদ্ধে অংশ নেওয়া উচিত ছিল: ট্রাম্প

খামেনির নিয়োগকৃত কর্মকর্তাদের যে নির্দেশনা দিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা

নিপীড়কদের কাছে হার মানবে না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান