হোম > বিশ্ব

আসামে বড়দিনে খ্রিস্টান স্কুলে হিন্দুত্ববাদীদের হামলা

আতিকুর রহমান নগরী

ছবি : সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বড়দিনে একটি খ্রিস্টান স্কুলে হামলা চালিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের সদস্যরা।

গতকাল রাজ্যের নলবাড়ি জেলায় বড়দিন উদযাপনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শনের অংশ হিসেবে এই হামলা চালানো হয়।

তারা জেলার পানিগাঁও গ্রামের সেন্ট মেরি স্কুলে হামলা চালিয়ে বড়দিনের সাজসজ্জা ভাঙচুর করে এবং যিশু খ্রিস্টের একটি মূর্তি ভেঙে ফেলে।

‘জয় শ্রী রাম’ বলে চিৎকার করে বিক্ষোভকারীরা বড়দিন উদযাপনের একটি ব্যানার এবং পোস্টার পুড়িয়ে দেয়। তারা স্কুল কর্তৃপক্ষকে স্কুল প্রাঙ্গণে উৎসব উদযাপন না করার জন্য সতর্ক করে।

বড়দিনের জিনিসপত্র বিক্রি করে এমন বিভিন্ন দোকান পরিদর্শন করে তারা এবং জৈন মন্দিরের কাছে দোকানের সামনে এই ধরনের জিনিসপত্র পুড়িয়ে দেয়।

বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলের সদস্যরা মানুষকে বড়দিন উদযাপন না করার জন্য সতর্ক করে।

বিশ্ব হিন্দু পরিষদের জেলা সম্পাদক ভাস্কর ডেকা সাংবাদিকদের বলেন, ‘আমরা খ্রিস্টান উৎসব চাই না।’ সূত্র : আসাম ট্রিবিউন

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

ইরাকে মিলিশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার

হরমুজ প্রণালিতে ভাঙল মার্কিন শক্তির দম্ভ

চালকদের অ্যাকাউন্ট বন্ধ করায় উবারকে ৯৬ কোটি ডলার জরিমানা

ইরানে বিশাল নতুন গ্যাসক্ষেত্রের সন্ধান, মজুত ৭.৫ ট্রিলিয়ন ঘনফুটের বেশি

ইন্দোনেশিয়ার দাবানল নেভাতে সুপারম্যান সেজে কিশোর