হোম > বিশ্ব

ফিলিস্তিনি বন্দি বিনিময়ের জন্য তালিকা দিয়েছে হামাস

আতিকুর রহমান নগরী

ইসরাইলের কারাগারে বন্দি মারওয়ান বারগুতির প্ল্যাকার্ড নিয়ে পশ্চিম তীরে বিক্ষোভ। ছবি: টাইমস অব ইসরাইল

হামাস জানিয়েছে, ইসরাইলি জিম্মিদের বিনিময়ে তারা যেসব ফিলিস্তিনি বন্দির মুক্তি চায়, তাদের একটি তালিকা দেয়া হয়েছে। মিশরে গাজা শান্তি আলোচনার সময় এই তালিকা দেয়া হয় বলে জানিয়েছেন হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা তাহের নুনু। খবর টাইমস অব ইসরাইলের।

এক বিবৃতিতে তিনি জানান, মঙ্গলবারের আলোচনায় গাজা যুদ্ধের অবসান এবং উপত্যকা থেকে ইসরাইলি সেনা পুরোপুরি প্রত্যাহারের ওপর জোর দেয় হামাস।

তিনি বলেন, ‘মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতি বাস্তবায়নের পথে প্রতিটি বাধা দূর করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন এবং সকলের মধ্যে একটি আশাবাদী মনোভাব রয়েছে।’

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, তাহের নুনু গাজা শান্তি আলোচনার জন্য বর্তমানে মিশরের শার্ম আল-শেখে আছেন।

মিশরে হামাস ও ইসরাইলের প্রতিনিধিদের মধ্যে মঙ্গলবার দ্বিতীয় দিনের পরোক্ষ আলোচনা শেষ হয়েছে। গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা পরিকল্পনা নিয়ে আলোচনা করছেন তারা। গাজা যুদ্ধ বন্ধ এবং ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইসরাইলের সেনা প্রত্যাহারের নিশ্চয়তা চাইছে হামাস।

এদিকে, গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া ২০ দফা পরিকল্পনা নিয়ে মিশরে বৈঠক করছে ইসরাইল ও হামাসের প্রতিনিধি দল। আজ (বুধবার) এই আলোচনায় যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার।

আরএ

যেভাবে সামরিক সক্ষমতা বাড়িয়ে আরো শক্তিশালী হচ্ছে ইরান

হামাস কর্মকর্তাকে হত্যার দাবি ইসরাইলের

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

আফগানিস্তানের ৮ ড্রোন ভূপাতিত করার দাবি পাকিস্তানের

শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করল জামায়াত

রুপির বিপরীতে টাকার ১১ দশমিক ৬ শতাংশ উত্থান

মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি

পারিবারিক মূল্যবোধ ও পরিবারব্যবস্থার ঐতিহ্য সুরক্ষার আহ্বান এরদোয়ানের

ন্যায়ের কণ্ঠস্বর এরদোয়ানের শান্তির আহ্বান বিশ্ব বিবেককে নাড়া দেবে: এমিনি এরদোয়ান

আরো বিকশিত হওয়ার ভিত্তি তৈরি করছে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম