হোম > বিশ্ব

রেলভিত্তিক লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো ভারত

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

রেলভিত্তিক লঞ্চার থেকে মধ্যপাল্লার অগ্নি-প্রাইম ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে ভারত। আজ (বৃহস্পতিবার) একথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি জানান, এই প্রথমবারের মতো রেলভিত্তিক লঞ্চার থেকে এই ধরনের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হলো। খবর হিন্দুস্তান টাইমসের

বিশেষভাবে ডিজাইন করা রেলভিত্তিক এই মোবাইল লঞ্চার তৈরি করেছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। এই অগ্নি প্রাইম ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম।

ক্ষেপণাস্ত্রটি দুই হাজার কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এরআগে গত এপ্রিল মাসে উড়িষ্যার উপকূলের আবদুল কালাম দ্বীপ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি-প্রাইমের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছিল ডিআরডিও।

এই ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্রটি নতুন প্রজন্মের অগ্নি শ্রেণির ক্ষেপণাস্ত্রের একটি উন্নত সংস্করণ। এর সর্বোচ্চ রেঞ্জ এক হাজার থেকে দুই হাজার কিলোমিটার পর্যন্ত। এই নতুন ক্ষেপণাস্ত্রটি অনেকটাই হালকা। একারণে খুব সহজের একে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে সড়ক বা রেলপথে।

এই সফল পরীক্ষার মাধ্যমে ভারত সেকল দেশের তালিকায় জায়গা করে নিয়েছে, যারা ‘চলমান রেল নেটওয়ার্ক থেকে ক্যানিস্টারাইজড লঞ্চ সিস্টেম’ তৈরি করেছে।

আরএ

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, কী কথা হলো

ইরানে এযাবৎকালের বৃহত্তম বোমাবর্ষণ হবে আজ: মার্কিন অর্থমন্ত্রী

তেলক্ষেত্র ও বিমানঘাঁটিতে হামলা ঠেকানোর দাবি সৌদির

ইসরাইলে ইরানের নতুন দফা ক্ষেপণাস্ত্র হামলা

তেহরানে বিমানবন্দরে বড় হামলা, উড়োজাহাজে আগুন

ইসরাইলে টানা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান, লক্ষ্য প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করা

যুক্তরাষ্ট্র–ইসরাইলের হামলা নিয়ে জাতিসংঘের ভূমিকার সমালোচনা ইরানের

নেতানিয়াহুর সঙ্গে আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ

হরমুজ প্রণালী বন্ধের পরিকল্পনা নেই: ইরান

যুক্তরাষ্ট্র-ইসরাইলের বিরুদ্ধে জিহাদের আহ্বান ৬৬০ সুন্নি ধর্মীয় নেতার