হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের বড় কোম্পানিগুলো থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের বিশিষ্ট জরিপকারী মার্ক মিশেল দেশটির বড় কোম্পানিগুলো থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান জানিয়েছেন। এ প্রক্রিয়ায় সহায়তা করতে একটি পরামর্শ প্রতিষ্ঠান সৃষ্টির কথাও জানান মিশেল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি এ মন্তব্য করেন।

এক্সে মিশেল লিখেছেন, জীবনে কখনো এভাবে কিছু চাননি তিনি। বড় বড় করপোরেশনকে ‘ডি-ইন্ডিয়ানাইজ’-করণে সাহায্য করতে নতুন করপোরেট পরামর্শক প্রতিষ্ঠান গড়তে চান তিনি।

সম্প্রতি প্রকাশিত এক জরিপে দেখা যায়, যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের প্রায় ৬৬ শতাংশ কর্মী বিদেশি। এর মধ্যে ২৩ শতাংশ ভারতীয় এবং ১৮ শতাংশ চীনা বংশোদ্ভূত। ওই প্রতিবেদনের প্রতিক্রিয়ায় মিশেল এ মন্তব্য করেন।

এর আগে গত ৮ ডিসেম্বর ‘দ্য ওয়্যার রুম’ নামক পডকাস্টে যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা কর্মসূচির আওতায় ভারতীয় পেশাজীবীদের ক্রমবর্ধমান উপস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করেন রাসমুসেন রিপোর্টসের প্রধান জরিপকারী মিশেল।

তিনি বলেন, বার্ষিক ৯০ হাজার ডলার আয়কারী একজন এইচ-১বি ডেভেলপারকে আনা ঘণ্টায় ৯ ডলার আয়কারী ১০ জন অনথিভুক্ত কর্মীকে আমদানি করার সমান।

তিনি বলেন, অ্যাপলের মতো বড় প্রতিষ্ঠানে কর্মরত একজন সিনিয়র এইচ-১বি ডেভেলপারকে দেশে ফেরত পাঠানো অর্থনৈতিকভাবে ১০ জন অবৈধ অভিবাসীকে বহিষ্কারের সমান। তাদের অনেকেই এন্ট্রি লেভেলের হলেও বিপুল পরিমাণ অর্থ আয় করছে। এর ফলে যুক্তরাষ্ট্রের এক কোটি ২০ লাখ প্রযুক্তিকর্মী বেকার হয়েছেন বলে জানান মিশেল। ‘বিদেশি শ্রমশক্তি’ সিলিকন ভ্যালিকে ‘ভারতীয়করণ’ করেছে বলে মনে করেন তিনি।

যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো কম খরচের অভিবাসী শ্রমশক্তির ওপর নির্ভর করছে দাবি করে মিশেল বলেন, কোম্পানিগুলো আমেরিকার সিনিয়র ইঞ্জিনিয়ারদের এড়িয়ে যাচ্ছে। কারণ, তাদের হাতে ‘তৃতীয় বিশ্বের তরুণ ইঞ্জিনিয়ারদের এক অশেষ ভান্ডার’ রয়েছে।

এদিকে, মিশেলের মন্তব্যকে ভালোভাবে নেননি ভারতীয়রা।

কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপের সময় নিয়ে যা বললেন জয়সওয়াল

বিশ্বের ৯ দেশের হাতে ১২ হাজারের বেশি পারমাণবিক অস্ত্র, কার কাছে কত

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন বাহিনীর

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৩

১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বের কোটি ব্যবহারকারী

বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মাসের শিশুর

পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ