হোম > বিশ্ব

ইসরাইলি হামলায় জ্যেষ্ঠ কমান্ডার নিহতের কথা নিশ্চিত করল হামাস

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলের হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে হামাস। ১০ অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তির পর ইসরাইলের হামলায় এবারই জ্যেষ্ঠ কমান্ডার হারাল হামাস।খবর আলজাজিরার।
রবিবার এক ভিডিও বিবৃতিতে সাদের হত্যার বিষয়টি নিশ্চিত করেন হামাসের গাজা প্রধান খলিল আল-হাইয়া।
খলিল তার বিবৃতিতে জানান, ‘ইসরাইলের অব্যাহত যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পরিপ্রেক্ষিতেই শনিবার হামাস কমান্ডারের এমন মৃত্যু। এসময় তিনি আরো বলেন, ‘আমরা মধ্যস্থতাকারীদের, বিশেষ করে মার্কিন প্রশাসন এবং চুক্তির প্রধান গ্যারান্টার হিসাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন দখলদার ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তিকে সম্মান করতে এবং তা বাস্তবায়ন করতে বাধ্য করে।’
এর আগে, গাজা সিটিতে বিমান হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহত হয়েছেন বলে দাবি করে ইসরাইলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণলায় জানিয়েছে, শনিবারের হামলায় পাঁচজন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।

গাজা কর্তৃপক্ষের মতে, অক্টোবরে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে, ইসরাইল প্রায় প্রতিদিনই গাজায় আক্রমণ চালিয়েছে। এর মধ্যে প্রায় ৮০০ বার চুক্তি লঙ্ঘন করে কমপক্ষে ৩৮৬ জনকে হত্যা করেছে।

ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর সিদ্ধান্ত ইইউ’র

উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন

মিত্র আমিরাতকে ডলার সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইরানি হামলার নিন্দা জানালো আরব লীগ

নতি স্বীকার নয়, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

ইরানের পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দাবি ট্রাম্পের

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন

হরমুজ প্রণালি বন্ধ থাকলে পরিণাম হবে ভয়াবহ: ইইউ

বিশ্বমঞ্চে ভারতকে যেভাবে ধরাশায়ী করছে পাকিস্তান