হোম > বিশ্ব

প্রশান্ত মহাসাগরে নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

মাদক পাচারের অভিযোগ

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

সমুদ্রপথে মাদক চোরাচালানের অভিযোগে প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে যুক্তরাষ্ট্রের হামলায় তিনজন নিহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হামলার কথা নিশ্চিত করেছেন। খবর বিবিসির।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, বুধবারের এই হামলায় তিনজন নিহত হয়েছেন। এতে মার্কিন বাহিনীর কোনো ক্ষতি হয়নি।

মঙ্গলবার প্রশান্ত মহাসাগরে আরেকটি নৌযানে মার্কিন হামলায় দুইজন নিহত হওয়ার একদিন পর এটি ঘটল।

হেগসেথ আরো বলেন, নৌযানটি মহাসাগরের পূর্বাঞ্চলীয় রুট দিয়ে মাদক পাচার করতো।

গত সেপ্টেম্বর থেকে এখন পর্যন্ত ক্যারিবীয় সাগরে সাতটি নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় অন্তত ৩৪ জন নিহত হয়েছে। প্রশান্ত মহাসাগরের জলসীমায় এবারই প্রথম হামলা করলো যুক্তরাষ্ট্র।

সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ‘মাদক চোরাচালেরন বিরুদ্ধে এই হামলা অব্যাহত থাকবে। তিনি বলেন, এরা কেবল মাদক ব্যবসায়ী নয়, এরা মাদক সন্ত্রাসী, যারা আমাদের শহরগুলোতে মৃত্যু এবং ধ্বংস ডেকে আনছে।’

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আন্তর্জাতিক জলসীমায় নৌকায় বোমা হামলা চালানোর আইনি অধিকার তার আছে।

আরএ

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো

মার্কিন সুরক্ষায় হরমুজ পাড়ি দিতে জড়ো হচ্ছে এলএনজি ট্যাংকার

অবৈধ পথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি আটক

সৌদির কাছে ৫৭৫ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের