হোম > বিশ্ব

মরক্কোতে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৩৭ জন

আতিকুর রহমান নগরী

একটি প্লাবিত রাস্তায় একটি শিশু সাইকেল চালাচ্ছে। ফাইল ছবি: রয়টার্স

মরক্কোতে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে মরক্কোর রাষ্ট্রীয় টেলিভিশন ২এম টিভি। রাজধানী রাবাত থেকে ৩৩০ কিলোমিটার (২০৫ মাইল) দক্ষিণে অবস্থিত আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফি এই বন্যার কবলে পড়ে। প্রবল বর্ষণের ফলে এমন আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে রয়টার্স আরো জানিয়েছে, বন্যার পর ১৪ জনকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে, রোববারের এক ঘণ্টার ভারী বৃষ্টিপাতের ফলে বন্যার পানিতে পুরাতন শহর সাফির ঘরবাড়ি ও দোকানপাট, গাড়ি ভেসে যায় এবং আশেপাশের এলাকার অনেক রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে যায়।

সাত বছরের খরার পর মরক্কোর আটলাস পর্বতমালায় ভারী বৃষ্টিপাত এবং তুষারপাত হচ্ছে।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে ১৬০ জনের বেশি নিহত

নির্বাচনি জরিপে নেতানিয়াহুর চেয়ে এগিয়ে বিরোধী নেতা আইজেনকট

অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা দেওয়া ‘পরিকল্পিত’, বলছে পুলিশ

স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যা, ৪ জনের প্রাণহানি

ইউক্রেনকে রাশিয়ার কাছে আত্মসমর্পণে বাধ্য করছেন ট্রাম্প: জেলেনস্কি