হোম > বিশ্ব

ইসরাইলের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান তুরস্কের

গাজা গণহত্যা

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং গণহত্যার দায়ে ইসরাইলের জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জানিয়েছে তুরস্ক। জাতিসংঘে তুরস্কের কাউন্সিলর গুলসাহ কুমুরকু কাদের এ আহ্বান জানান। জাতিসংঘের এক অনুষ্ঠানে তিনি বলেন, গাজায় আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘনের কোনো দায়মুক্তি থাকা উচিত নয়। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

কাদের সতর্ক করে বলেন, বিশ্বব্যাপী গণহত্যা প্রতিরাধ কতটা জরুরি তার প্রমাণ গাজা উপত্যকায় ইসরাইলের হামলা।

তিনি বলেন, ‘হলোকাস্টের’ বিরুদ্ধে সবাই সোচ্চার হলেও, আন্তর্জাতিক সম্প্রদায় গাজায় গণহত্যার সমতুল্য হতে পারে এমন গুরুতর নৃশংসতা প্রত্যক্ষ করছে।’ বিশ্বজুড়ে ‘বর্ণবাদ, ইসলামভীতি, বৈষম্য এবং অন্যের প্রতি কেবল অসহিষ্ণুতা’ বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ জানান তিনি।

কাদের বলেন, ‘গাজায় আন্তর্জাতিক আইনের যে গুরুতর লঙ্ঘন হচ্ছে, তার জন্য কোনো দায়মুক্তি থাকা উচিত নয়। জবাবদিহিতাই হচ্ছে প্রতিরোধের মূল চাবিকাঠি।’

আরএ

যুক্তরাষ্ট্র-ইসরাইলের ভাবমূর্তি ‘নজিরবিহীন তলানিতে’ নামিয়েছেন নেতানিয়াহু

ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে না: গুতেরেস

যুক্তরাষ্ট্র রাজি হলেই শুরু হবে হরমুজ খোলার সাত দিনের পরিকল্পনা: আরাগচি

বিজেপি ক্ষমতায় আসার পর পশ্চিমবঙ্গে খ্রিস্টানদের ওপর ৬০ হামলা

প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান শাহবাজের

ইসলামাবাদ সমঝোতায় ফিরতে যুক্তরাষ্ট্রকে শি জিনপিংয়ের আহ্বান, ইরানের প্রশংসা

ইমরানের মুক্তির দাবিতে রাজধানীমুখী মিছিল, ইসলামাবাদে লকডাউন

জার্মানজুড়ে ৪৫ হাজারেরও বেশি শিক্ষার্থীর গণবিক্ষোভ

মুজতবা খামেনি সুস্থ আছেন এবং ইরানের নেতৃত্বে দিচ্ছেন: পেজেশকিয়ান

হরমুজে মার্কিন লেজার অস্ত্র, নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে মাইক্রোসফটের এক্সবক্স