হোম > বিশ্ব

মরক্কোতে আকস্মিক বন্যায় ২১ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে মুষলধারে বৃষ্টিপাতের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ২১ জন মারা গেছেন। আহত হয়েছেন আরো ৩২ জন। রোববার এক বিবৃতিতে একথা জানিয়েছে মরক্কো কর্তৃপক্ষ। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

আহত ৩২ জনের মধ্যে বেশিরভাগই হাসপাতাল ছেড়ে চলে গেছেন। এক ঘন্টার ভারী বৃষ্টিপাতে সাফির পুরাতন শহরটির ৭০টির বেশি ঘরবাড়ি ও দোকানপাট প্লাবিত হয়। ভেসে গেছে অনেক গাড়ি। ভেঙে গেছে আশেপাশের অনেক রাস্তাঘাট।

আটলান্টিক উপকূলের বন্দর নগরীতে চলাচলে বেশ কয়েকটি রুটে রাস্তার ক্ষতির কারণে যান চলাচল বন্ধ হয়ে গেছে। উদ্ধারকাজ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শহরের বাসিন্দা হামজা বলেন, ‘এটি একটি কালো দিন।’

আবহাওয়া দপ্তর মঙ্গলবার সারাদেশে আরো ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সাত বছরের খরার পর ভারী বৃষ্টিপাত হচ্ছে মরক্কোতে।

আরএ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর