হোম > বিশ্ব

পশ্চিম তীরে ৭ শতাধিক নতুন বসতি স্থাপনের অনুমোদন ইসরাইলের

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ইসরাইলের অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেছেন, অধিকৃত পশ্চিম তীরে নতুন করে ৭৬৪টি আবাসন ইউনিট নির্মাণের চূড়ান্ত অনুমোদন দেয়া হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছে, এরফলে আঞ্চলিক শান্তি প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোর বিরোধী কট্টর ডানপন্থি মন্ত্রী স্মোত্রিচ বুধবার বলেছেন, ২০২২ সালের শেষের দিকে তার মেয়াদ শুরু হওয়ার পর থেকে, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিরা ভবিষ্যতের রাষ্ট্রের জন্য যে ভূখণ্ড খুঁজছে, সেখানে সরকারের উচ্চ পরিকল্পনা কাউন্সিল প্রায় ৫১ হাজার ৩৭০টি আবাসন ইউনিট অনুমোদন করেছে।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, অবৈধ বসতি স্থাপন বন্ধে ইসরাইলকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। ফিলিস্তিনি প্রেসিডেন্টের মুখপাত্র নাবিল আবু রুদেইনাহ বলেন, ‘ওয়াশিংটনের উচিত ইসরাইলকে তাদের বসতি নীতি, সংযুক্তি ও সম্প্রসারণের প্রচেষ্টা এবং ফিলিস্তিনি ভূমি দখল বাতিল করতে এবং আন্তর্জাতিক আইন মেনে চলতে বাধ্য করতে চাপ দেয়া।’

বেশিরভাগ বিশ্বশক্তি ইসরাইলের বসতি স্থাপনকে অবৈধ বলে মনে করে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অসংখ্য প্রস্তাবে ইসরাইলকে সকল বসতি স্থাপন কার্যক্রম বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

প্যালেস্টাইন মুক্তি সংস্থার নির্বাহী কমিটির সদস্য ওয়াসেল আবু ইউসুফ বার্তা সংস্থা রয়টার্সকে বলেস, ‘সকল বসতি অবৈধ এবং এগুলো আন্তর্জাতিক বৈধতার সকল প্রস্তাবের পরিপন্থি।’

আরএ

ইরানকে ৩ বিলিয়ন ডলার ছাড়ে প্রাথমিক সমঝোতা

ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ আলোচনা ‘ভালোভাবেই এগোচ্ছে’: ট্রাম্প

সর্বোচ্চ নেতাকে হত্যার হুমকি, ‘পোষ্যদের’ শিক্ষা দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ধ্বংসস্তূপের নিচে ৪৮ ঘণ্টা কাটিয়েও আশা হারাননি তরুণী

বসফরাস প্রণালিতে ট্রানজিট ফি ১৫ শতাংশ বাড়াল তুরস্ক

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, ৪ ড্রোন ভূপাতিত

ভারতের রামমন্দিরে বিশাল চুরি, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির দাফন অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে

লেবাননে ইসরাইলি আগ্রাসনে বাস্তুচ্যুত ১০ লাখ মানুষ: জাতিসংঘ

হরমুজে যৌথভাবে টোল আরোপ করবে ইরান-ওমান