হোম > বিশ্ব

পুতিনকে নৈশভোজে যা খাওয়ালো ভারত

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ভারতের দুই দিনের সফর শেষ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশে ফেরার আগে তার সম্মানে ভারতের রাষ্ট্রপতি ভবনে শুক্রবার নৈশভোজের আয়োজন করা হয়। এতে ছিল না কোনো আমিষ। পুরো নিরামিষ খাবারের বিশাাল আয়োজন করা হয়েছিল। খবর আনন্দবাজারের।

নৈশভোজে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কেন্দ্রের মন্ত্রীরা। পুতিনের জন্য খাবারের মেন্যুতে ছিল ঝোল মোমো থেকে শুরু করে পনির রোল, নানা ধরনের কাবাব। তালিকায় প্রথমেই ছিল দক্ষিণী স্যুপ মুরুঙ্গেলাই চারু। এরপর আসে কাশ্মীরি পদ গুচ্চি দুন চেতিন, কালে চানে কে শিকামপুরী (এক ধরেনর নিরামিষ কাবাব) এবং ঝাল চাটনির সঙ্গে নিরামিষ ঝোল মোমো।

নৈশভোজের মূল পদে ছিল জ়াফরানি পনির রোল, পালং মেথি মটরের শাক, তন্দুর ভরওয়ান আলু, আচারি বেগুন, হলুদ ডাল তরকা এবং বাসমতি চালে তৈরি জাফরানি পোলাও। ভারতীয় রুটি জাতীয় খাবাররে মধ্যে ছিল লাচ্চা পরোটা, মগজ় নান, সাতনাজ রুটি, মিস্‌সি রুটি এবং বিস্কুটি রুটি। শেষে পুতিন মিষ্টিমুখ করেছেন বাদামের হালুয়া, কেশর পেস্তা কুলফি এবং টাটকা ফল দিয়ে। ছিল গুড়ের সন্দেশ, মুরাক্কু এবং নানা ধরনের আচার ও সালাদ। এ ছাড়া, কমলালেবু, গাজর, আদার মিশ্রনে তৈরি বিশেষ একটি পানীয় রাশিয়ার প্রেসিডেন্টকে দেয়া হয়েছিল।

রাষ্ট্রপতি ভবনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। ভারতীয় সঙ্গীতের পাশাপাশি সেখানে ছিল রাশিয়ান মেলোডি।

আরএ

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

আফগানিস্তানের হাসপাতালে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০০

ইরানের সঙ্গে যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০

যুক্তরাজ্যের উৎসাহের সঙ্গে যুদ্ধে অংশ নেওয়া উচিত ছিল: ট্রাম্প

খামেনির নিয়োগকৃত কর্মকর্তাদের যে নির্দেশনা দিলেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা

নিপীড়কদের কাছে হার মানবে না ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না জার্মানি: চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস

যুক্তরাষ্ট্রের শিল্পপ্রতিষ্ঠানে হামলার হুঁশিয়ারি আইআরজিসির, কর্মীদের এলাকা ছাড়ার আহ্বান

হরমুজ প্রণালীর সংকটে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে অন্তত ৬০ শতাংশ

ইসরাইলে ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনে আগুন, আহত ৩