হোম > বিশ্ব

ভেনেজুয়েলার তেল বিক্রি করবে ‍যুক্তরাষ্ট্র: ট্রাম্প

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ছবি: বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল পর্যন্ত তেল দেবে ভেনেজুয়েলা। মঙ্গলবার নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি এ কথা জানান। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে আনার পর এই তেল বাজারমূল্যে বিক্রি করা হবে। খবর বিবিসির।

তিনি বলেন, তেল বিক্রির অর্থ তিনি নিজেই নিয়ন্ত্রণ করবেন এবং ভেনেজুয়েলা ও মার্কিন জনগণের উপকারে ব্যবহার করবেন।

মঙ্গলবার ট্রাম্প ট্রুথ সোশ্যালে লেখেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল উচ্চমানের তেল মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাবে।’

পোস্টে আরো বলা হয়, ‘এই তেল বাজারমূল্যে বিক্রি করা হবে এবং এই অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে, যাতে এটি ভেনেজুয়েলা ও মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের উপকারে ব্যবহৃত হয়!’

ভেনেজুয়েলার সাবেক ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার এক দিন পর ট্রাম্প তেল আনার বিষয়ে এসব কথা বললেন।

ট্রাম্প আরো বলেন, তিনি তার জ্বালানিমন্ত্রী ক্রিস রাইটকে ‘অবিলম্বে’ পরিকল্পনাটি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এই তেল জাহাজে করে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে আনা হবে।’

সিবিএস জানিয়েছে, প্রধান মার্কিন পেট্রোলিয়াম কোম্পানিগুলোর প্রতিনিধিরা এ সপ্তাহে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছেন।

আরএ/এসআই

ট্রাম্পের মন্তব্যকে ‘বানানো গল্প’ বলে ক্ষোভ ঝাড়লেন মেলোনি

জ্বালানির দাম কমাল পাকিস্তান

লেবাননের প্রতি ইঞ্চি জমি থেকে ইসরাইলকে বিতাড়িত করা হবে: হিজবুল্লাহ

কাতারের উপহার দেওয়া বিলাসবহুল বিমান উন্মোচন করলেন ট্রাম্প

আমি না থাকলে ইসরাইল চূর্ণবিচূর্ণ হয়ে যেত

গাজায় প্রতিদিন গড়ে একটি শিশুকে হত্যা করছে ইসরাইল: জাতিসংঘ

ভারতের যেকোনো পদক্ষেপের কঠোর জবাব দেবে পাকিস্তান

হরমুজে দুই মাস টোল নেবে না ইরান

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রে পঞ্চম দফায় বৈঠকে বসতে যাচ্ছে লেবানন-ইসরাইল

সুইজারল্যান্ডে যাচ্ছেন আরাগচি ও ট্রাম্পের বিশেষ দূত উইটকফ