হোম > বিশ্ব

যুদ্ধবিরতি ভেঙে রাফায় ইসরাইলি বিমান হামলা

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরে রোববার ইসরাইল বিমান হামলা চালিয়েছে, যা সর্বশেষ যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।

মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে বলা হয়, ইসরাইল-সমর্থিত মিলিশিয়া নেতা ইয়াসের আবু শাবাবের বাহিনীকে রক্ষা করার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়। গত দুই বছরে চলা রক্তক্ষয়ী যুদ্ধে ইয়াসের আবু শাবাবের দল মানবিক সহায়তা লুট ও হামাস যোদ্ধাদের ওপর হামলার অভিযোগে অভিযুক্ত।

এদিকে ইসরাইলি টেলিভিশন চ্যানেল ১৪ জানিয়েছে, রাফা এলাকায় একটি ইসরাইলি সামরিক গাড়িতে বিস্ফোরণ ঘটেছে। অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যমে ওই অঞ্চলে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষের খবরও প্রকাশিত হয়েছে।

রাফা বর্তমানে তথাকথিত “ইয়েলো লাইন”-এর বাইরে অবস্থিত—গাজার অভ্যন্তরে একটি সীমান্ত রেখা, যার ভেতরে ইসরাইলি সেনারা অবস্থান করছে।

১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনী অন্তত ৫০ বার তা লঙ্ঘন করেছে বলে জানা গেছে। এসব ঘটনায় আর্টিলারি শেলিং, ড্রোন হামলা, ট্যাঙ্ক গোলাবর্ষণ ও কোয়াডকপ্টার আক্রমণ অন্তর্ভুক্ত রয়েছে, যাতে এখন পর্যন্ত ৩৮ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

সূত্র: মিডল ইস্ট আই।

বসফরাস প্রণালিতে ট্রানজিট ফি ১৫ শতাংশ বাড়াল তুরস্ক

পাকিস্তানে আফগানিস্তানের হামলা, ৪ ড্রোন ভূপাতিত

ভারতের রামমন্দিরে বিশাল চুরি, তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির দাফন অনুষ্ঠানের প্রস্তুতি শেষ পর্যায়ে

লেবাননে ইসরাইলি আগ্রাসনে বাস্তুচ্যুত ১০ লাখ মানুষ: জাতিসংঘ

হরমুজে যৌথভাবে টোল আরোপ করবে ইরান-ওমান

হরমুজ প্রণালি ছাড়ল আটকে পড়া ১০ থাই জাহাজ

ইরানের প্রেসিডেন্টের সঙ্গে মোদির ফোনালাপ, কী কথা হলো

নেতানিয়াহু সরকার পরিচালনায় অক্ষম: সাবেক ইসরাইলি প্রধানমন্ত্রী

টানা বর্ষণে বন্যা, ঘানা ও আইভরি কোস্টে ৩০ জনের মৃত্যু