হোম > বিশ্ব

পাকিস্তানের হামলায় ভারতের রাফায়েল ধ্বংসের প্রমাণ বিবিসির হাতে

স্টাফ রিপোর্টার

ভারতের পাঞ্জাবের একটি কৃষিক্ষেতে রাফায়েল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ পড়েছিল এবং সেনা সদস্যরা সেগুলো সরানোর কাজে যুক্ত এমন প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই।

এর আগে বুধবার পাকিস্তানের তরফে দাবি করা হয়েছিল, ভারতের সামরিক অভিযানের সময় তারা অন্তত পাঁচটি যুদ্ধবিমানকে ভূপাতিত করেছে, যার মধ্যে তিনটি রাফায়েল।

পাকিস্তান সেই দাবির পক্ষে কোনো ছবি বা ভিডিও পেশ করেনি, ভারতও তা স্বীকার করেনি। ফলে বিষয়টি নিয়ে অস্পষ্টতা ও সংশয় ছিলই।

তবে বিবিসির তথ্য ও খবর যাচাই করার বিভাগ 'বিবিসি ভেরিফাই' তাদের নিজস্ব অনুসন্ধানে এমন তিনটি ভিডিও সত্যতা যাচাই করতে পেরেছে যাতে ভারতের বিমানবাহিনী ব্যবহৃত ফ্রান্সের বিধ্বস্ত রাফায়েল বিমান ধ্বংসস্তূপ থেকে অন্যত্র সরিয়ে ফেলার কাজ করছে।

ফ্রান্সের ডাসোঁ এভিয়েশনের তৈরি রাফায়েল হলো ভারতীয় বিমানবাহিনীর সম্ভারে সবচেয়ে আধুনিক ও বিধ্বংসী যুদ্ধবিমান।

এই তিনটি ভিডিও ক্লিপের একটিকে 'জিওলোকেট' করে সেটি ভারতের পাঞ্জাব প্রদেশের ভাতিন্ডার কাছের একটি জায়গা বলেও চিহ্নিত করা হয়েছে।

ওই ক্লিপটিতে দেখা যাচ্ছে সেনা সদস্যরা বিধ্বস্ত বিমানটির ধ্বংসস্তূপ থেকে বিভিন্ন অংশ অন্যত্র সরিয়ে ফেলার কাজ করছেন।

সেই একই লোকেশনে আরও দুটি ভিডিও বিবিসি ভেরিফাই-এর হাতে এসেছে, যে ছবিগুলো রাতের অন্ধকারে তোলা হয়েছে।

এর একটি ভিডিওতে কৃষিক্ষেতে ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা গেছে। অন্যটিতে দেখা গেছে মাঝআকাশে একটি প্রোজেক্টাইলে আগুন ধরে যাচ্ছে, তারপর ক্ষেতের মাঝখানে দাউদাউ করে আগুন জ্বলছে।

ব্রিটিশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা ও বর্তমানে একটি রিস্ক ইনটেলিজেন্স সংস্থার কর্ণধার জাস্টিন ক্রাম্প বিবিসি ভেরিফাই-কে বলেছেন, তিনি ধারণা করছেন ওই ধ্বংসাবশেষ একটি ফরাসি এয়ার-টু-এয়ার মিসাইলের, যে ধরনের ক্ষেপণাস্ত্র মিরাজ-২০০০ ও রাফায়েল উভয় যুদ্ধবিমানেই ব্যবহার করা হয়।

এমএস

লাওসে চীনের নতুন সামরিক ঘাঁটিতে ৮ যুদ্ধবিমান

ঘর ছাড়ার সময় সঙ্গে যা নিয়েছিলেন গাজাবাসী

‘বিশ্ব থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে পড়ছে ইসরাইল’

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতার প্রমাণ সংরক্ষণে আদালতের নির্দেশ

সরকারের সমালোচনায় কারাবন্দি সোমালি নারী মুক্ত

কেনিয়ায় ইবোলায় মৃত্যু, আফ্রিকাজুড়ে নতুন শঙ্কা

বাংলাদেশি দাবি করে আসামে ১৭ জন গ্রেপ্তার

ইসরাইলের চাপে জেরুজালেম থেকে সরানো হলো ব্রিটিশ কনস্যুলেটের সাইনবোর্ড

জলবায়ু পরিবর্তনের প্রভাবে কমে যাচ্ছে পেঙ্গুইন

ডিসেম্বরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এল নিনো: জাতিসংঘ