হোম > বিশ্ব

ফিলিস্তিনিদের জীবিকায় আঘাত, দখলদার ইসরাইলিদের নৃশংসতা চরমে

আতিকুর রহমান নগরী

ভিডিও ফুটেজ থেকে সংগৃহিত।

ইসরাইলি দখলদার বসতি স্থাপনকারীরাদের সন্ত্রাসী কার্যক্রমে আবারো আক্রান্ত হয়েছেন ফিলিস্তিনের পশ্চিম তীরের বাসিন্দারা। দিন দিন তাদের নৃশংসতা তীব্র আকার ধারণ করেছে। তারা ফিলিস্তিনিদের পালিত পশুদের নির্মমভাবে হত্যা করেছে, এমনকি পশুপালনের জায়গাটিকেও তারা বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বসতি স্থাপনকারীদের একটি দল পশ্চিম তীরের তুবাস প্রদেশের খিরবেত হুমসায় ফিলিস্তিনি বেদুইন গ্রাম আক্রমণ করেছে। তারা তাদের তাঁবু এবং পশুপালন বুলডোজার দিয়ে ধ্বংস করেছে।

অন্যদিকে ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, রামাল্লাহর কাছে সিনজিল শহরে জলপাই তোলার কৃষকদের উপর আক্রমণ করেছে দখলদার বসতি স্থাপনকারীরা, এসময় ফলও চুরি করে নিয়ে যায় তারা।

রয়টার্স তাদের প্রতিবেদনে আরো জানিয়েছে, সম্প্রতি পশ্চিম তীরে আক্রমণ বাড়িয়েছে ইসরাইলি বাহিনী এবং বসতি স্থাপনকারীরা, শুধুমাত্র অক্টোবর মাসেই ২,৩৫০টি আক্রমণের শিকার হয়েছে ফিলিস্তিনিরা।

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস