হোম > বিশ্ব

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বন্ধে ট্রাম্পের ২৮ দফা প্রস্তাব

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে নতুন ২৮ দফা খসড়া প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রস্তাবটি এরইমধ্যে ইউক্রেনে উপস্থাপন করা হয়েছে। ওয়াশিংটন ও মস্কো মিলে খসড়া প্রস্তাবটি তৈরি করে। এতে রাশিয়ার কিছু শর্ত মেনে নেয়া হয়েছে। ইউক্রেনকে তাদের ভূখণ্ড ছাড় দিতে হবে। সেইসঙ্গে সেনাবাহিনীর আকার ছোট করে আনতে হবে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

নতুন খসড়া প্রস্তাব অনুযায়ী ইউক্রেনকে তার কিছু ভূখণ্ড রাশিয়াকে দিয়ে দিতে হবে এবং ন্যাটোতে যোগদানের আশা ছাড়তে হবে। প্রস্তাবে বলা হয়েছে ইউক্রেনের সার্বভৌমত্ব নিশ্চিত করা হবে।

প্রস্তাবের উল্লেখযোগ্য শর্তের মধ্যে রয়েছে: কেউ কারো ওপর আগ্রাসন চালাবে না এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হবে এবং গত ৩০ বছরের সকল অস্পষ্টতা নিষ্পত্তি হয়েছে বলে বিবেচিত হবে। রাশিয়া প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করবে না এবং ন্যাটো আর সম্প্রসারিত হবে না। ইউক্রেন নির্ভরযোগ্য নিরাপত্তা গ্যারান্টি পাবে। তবে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর আকার কমিয়ে ছয় লাখে সীমাবদ্ধ রাখতে হবে।

প্রস্তাব অনুযায়ী ইউক্রেনের ন্যাটোতে যোগদান করতে পারবে না এবং ন্যাটো তার আইনে এমন একটি বিধান অন্তর্ভুক্ত করতে সম্মত হয়েছে যে ভবিষ্যতে ইউক্রেনকে নেয়া হবে না।

আরএ

সৌদিতে হুথিদের হামলা, তবু কেন অস্ত্র ধরছে না মক্কা জোট

প্রক্সিদের দিয়ে ‘দ্বিমুখী খেলা’ খেলছে ইরান, শঙ্কিত উপসাগরীয় দেশগুলো

হরমুজ অবরোধে গভীর সংকটে আরব দেশগুলোর অর্থনীতি

ইয়েমেনে এক সপ্তাহে হতাহত প্রায় ৩ হাজার: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

কলকাতা পুলিশে মুসলিম কর্মীদের দাড়ি রাখায় নিষেধাজ্ঞা জারি বিজেপি সরকারের

অ্যানিমেটেড মানচিত্রে ফিলিস্তিনে ইসরাইলি বসতি বিস্তারের চিত্র

পবিত্র কাবায় বৃষ্টিতে ভিজে নামাজ আদায় মুসল্লিদের

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক

আরো কয়েকটি দ্বীপের নিয়ন্ত্রণ নিলেন হুথি বিদ্রোহীরা

অস্ট্রেলিয়ার অভিবাসন নীতিতে নতুন প্রস্তাব নিয়ে বিতর্ক