হোম > বিশ্ব

মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

বুধবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিন। তার আগে মোদিকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাতে মোদিকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট। সমাজমাধ্যমে একথা জানিয়ে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানান মোদি।

জন্মদিনের আগের রাতে শুভেচ্ছাবার্তা পেয়ে সমাজিকমাধ্যমে ট্রাম্পকে ধন্যবাদ জানান মোদি। তিনি লেখেন, ‘৭৫তম জন্মদিনের শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু। আপনার মতো আমিও ভারত-যুক্তরাষ্ট্রের সমঝোতা এবং বৈশ্বিক অংশীদারিত্বকে সম্পূর্ণ নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’

পাশাপাশি তিনি আরো লেখেন, ‘রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি।’

১৭ জুনের পর এই প্রথম ট্রাম্প ও মোদির মধ্যে ফোনালাপ হলো। যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্যিক সম্পর্কের টানাপোড়েনের মাঝেই মোদির জন্মদিন উপলক্ষ্যে ট্রাম্পের ফোন কিছুটা ‘ইতিবাচক’ বলেই মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র: আনন্দবাজার

শ্রীলঙ্কায় ‘সবচেয়ে বড়’ গণকবরের সন্ধান, মিলল ৫৭২ জনের কঙ্কাল

যুক্তরাষ্ট্র হামলা করলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত হানবে ইরান

মার্কিন এমকিউ-১ ড্রোন ভূপাতিত করল ইরান

ট্রাম্পের বিজয় তোরণে থাকবে ড্রোন ও অস্ত্রের মজুত

মসজিদুল হারামের মুয়াজ্জিন শেখ ইব্রাহিম আল মাদানির ইন্তেকাল

ইরানের জন্য আলোচনার দরজা খোলা: জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত

সুইডেন থেকে ৪৫৮ ব্রিটিশ নাগরিককে অপসারণ, স্ত্রী-ঘর হারিয়ে ফিরলেন চার্লস

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা যুক্তরাষ্ট্রের

ফের বড় হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, অনিশ্চিত গন্তব্যে মধ্যপ্রাচ্য

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে নতুন অস্ত্র ব্যবহার করবে ইরান: আইআরজিসি