হোম > বিশ্ব

লস অ্যাঞ্জেলেসে চলছে ‘গণ গ্রেপ্তার’

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: বিবিসি

কারফিউ লঙ্ঘন করে জড়ো হওয়ার অপরাধে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে চলছে ‘গণ গ্রেপ্তার’। স্থানীয় সময় মঙ্গলবার লস অ্যাঞ্জেলেস পুলিশ এ কথা জানায়। বেশিরভাগ গ্রেপ্তারের ঘটনা ঘটছে শহরতলী এলাকায়।

এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেসের পুলিশ জানায়, মঙ্গলবার প্রায় দুইশ মানুষ গ্রেপ্তার হয়। যা গত সোম ও রোববারের তুলনায় বেশি।

এরআগে লস অ্যাঞ্জেলেসে স্থানীয় পর্যায়ের জরুরি অবস্থা ও আংশিক কারফিউ জারি করা হয়। শহরটির মেয়র ক্যারেন ব্যাস এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। লস অ্যাঞ্জেলেসে ভাঙচুর ও লুটপাট ঠেকাতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে গত শুক্রবার থেকে লস অ্যাঞ্জেলেস শহর ও আশপাশের এলাকায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

সূত্র: বিবিসি

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ

গরু জবাইয়ে পশ্চিমবঙ্গে কড়া বিধিনিষেধ, তীব্র সংকটে ব্যবসায়ীরা

‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেপ্তার, ইসরাইলি কারাগারেই মা হলেন ফিলিস্তিনি নারী

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার হিসাব–নিকাশ পাল্টে দিল আনসারুল্লাহ

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

জনগণের দুর্ভোগের সময়েও রাজনীতিকদের বিলাসী জীবনযাপন

মোদির ‘বিশ্ব একটি পরিবার’ ধারণার বাস্তব কার্যকারিতা নিয়ে প্রশ্ন