হোম > বিশ্ব

শিক্ষার্থী ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রের নতুন সতর্কতা

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভারতে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যদি কোন বিদেশি শিক্ষার্থী গ্রেপ্তার বা আইন লঙ্ঘন করেন, তাহলে তার ভিসা বাতিল হতে পারে। সেইসঙ্গে তাকে দেশে ফেরত পাঠানো, এমনকি তিনি ভবিষ্যতে মার্কিন ভিসার জন্য অযোগ্য বিবেচিত হতে পারেন। বৃহস্পতিবার সামাজিকমাধ্যম এক্সে দেয়া পোস্টে এ সতর্কতা জানায় মার্কিন দূতাবাস। খবর জিও নিউজের

পোস্টে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রের আইন ভঙ্গ করলে শিক্ষার্থী ভিসা ঝুঁকিতে পড়তে পারে।’ এতে আরো বলা হয়, ‘যদি আপনি গ্রেপ্তার হন বা কোনো আইন লঙ্ঘন করেন, তাহলে আপনার ভিসা বাতিল করা হতে পারে, আপনাকে দেশে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে মার্কিন ভিসার জন্য আপনি অযোগ্য হতে পারেন। নিয়ম মেনে চলুন এবং আপনার ভ্রমণকে বিপন্ন করবেন না। মার্কিন ভিসা একটি বিশেষাধিকার, অধিকার নয়।’

এরআগে গত ডিসেম্বরে মার্কিন দূতাবাস জানিয়েছিল, কনস্যুলার অফিসাররা যদি মনে করেন, কোনো ব্যক্তি ভিসা চাইছেন মূলত যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেয়ার লক্ষ্যে, যাতে তার সন্তানের মার্কিন নাগরিকত্ব নিশ্চিত হয়, তাহলে তার ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হবে।

গাল্ফ নিউজ জানিয়েছে, এই পদক্ষেপ ভারতীয় ভিসাধারীদের জন্য অনিশ্চয়তা বাড়িয়েছে, যাদের মধ্যে পেশাদাররাও রয়েছেন। ভারতে মার্কিন দূতাবাস কিছু আবেদনকারীর জন্য ভিসা সাক্ষাৎকার পুনর্নির্ধারণ করেছে।

ভারত সরকারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ভারতীয় প্রবাসীর সংখ্যা প্রায় ২১ লাখ। গত বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় ক্ষমতায় ফিরে আসার পর থেকে, প্রেসিডেন্ট ট্রাম্প অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান জোরদার করেছেন।

আরএ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডে পৌঁছাল ইরানের প্রতিনিধিদল

শুভেন্দু সরকারের জমি অধিগ্রহণের বিরুদ্ধে রুখে দাঁড়াল কৃষকরা

পশ্চিমবঙ্গকে পাকিস্তানে যুক্ত করার চেষ্টা হচ্ছিল : মোদি

ইরান হরমুজ বন্ধ করার পর লেবাননে হামলা বন্ধে ইসরাইলের নির্দেশ

কোটি টাকায় ভারতে শিশু বেচাকেনা

কিংবদন্তি রবিন হুডের সাক্ষী ১,২০০ বছরের ‘মেজর ওক’ গাছটি মারা গেছে

মাত্র ৪৮ ঘণ্টায় দুবাই ভিসা, ৪ হাজারে মিলছে থাকার হোটেল

নিষেধাজ্ঞা কমলে ইরানের অর্থনীতিতে আরও শক্তিশালী হতে পারে আইআরজিসি

ট্রাম্পকে কাতারের উপহার দেওয়া বিমান ঘিরে তীব্র বিতর্ক, সমালোচনার ঝড়

ইসরাইল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালি বন্ধ করল ইরান