হোম > বিশ্ব

ইসরাইল পরাজিত না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখবে হামাস

স্টাফ রিপোর্টার

দখলদারকে পরাজিত না করা পর্যন্ত প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা ‍দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা হামাসের উদ্ধৃতিতে এ তথ্য জানিয়েছে।

আলজাজিরার ওই প্রতিবেদনে হামাসে বক্তব্য, ‘নেতানিয়াহুর ‘বিজয়ের খায়েশ’ এবং রাফাহ ধ্বংস করতে গিয়ে ‘গাজায় তার সেনাবাহিনীর ব্যর্থতা ঢাকতে এবং জনসাধারণকে বিভ্রান্ত করার একটি মরিয়া হয়ে উঠেছে।’

হামাস বলেছে, ‘আমরা নিশ্চিত করছি যে দখলদাররা পরাজয় না মেনে নেয়া পর্যন্ত আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। রাফা হবে দৃঢ়তার প্রতীক। এবং এমন একটি ভয় ও দুঃস্বপ্ন হিসেবেই থাকবে যে আগ্রাসীদের তাড়িয়ে দেয়।’

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। এদিন তারা ১২০০ ইসরাইলীকে হত্যা করে প্রায় আড়াই শ’ জনকে জিম্মি করে।

ওই দিন থেকেই গাজায় আগ্রাসন শুরু করে ইসরাইল। প্রায় দেড় বছর ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি যেতে বাধ্য হয়। দেড় বছরে মোট নিহত ৫৩ হাজার ৩০০ জন ও আহত ১ লাখ ১৬ হাজার ৪১৬ জন। নিহত আর আহতদের ৫৬ শতাংশই মহিলা ও শিশু।

যুদ্ধবিরতির দু’মাস শেষ না হতেই ১৮ মার্চ থেকে আবারো গাজায় সামরিক আগ্রাসন শুরু করে দখলদার ইসরাইল। দ্বিতীয় দফায় আগ্রাসনে দু’হাজারের বেশি ফিলিস্তিনি সাধারণ মানুষকে হত্যা করে। এছাড়াও আহত হয়েছে পাঁচ হাজারের অধিক।

এমএস

জার্মানিতে ক্রমেই কোণঠাসা হচ্ছে মুসলিমরা

ট্রাম্প প্রশাসনের বিদেশি শিক্ষার্থী ভিসা নীতিতে আদালতের স্থগিতাদেশ

গরু জবাইয়ে পশ্চিমবঙ্গে কড়া বিধিনিষেধ, তীব্র সংকটে ব্যবসায়ীরা

‘ইনশাআল্লাহ-জাযাকাল্লাহ’ বলায় ২৪ ঘণ্টার মধ্যেই পশ্চিমবঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রেপ্তার, ইসরাইলি কারাগারেই মা হলেন ফিলিস্তিনি নারী

ইরান যুদ্ধের ধাক্কায় যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে ভয়াবহ সংকট

মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতার হিসাব–নিকাশ পাল্টে দিল আনসারুল্লাহ

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জনের সব পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

জনগণের দুর্ভোগের সময়েও রাজনীতিকদের বিলাসী জীবনযাপন

মোদির ‘বিশ্ব একটি পরিবার’ ধারণার বাস্তব কার্যকারিতা নিয়ে প্রশ্ন