হোম > বিশ্ব

একটি ছাড়া ফ্লোটিলার সব জাহাজ আটকের দাবি ইসরাইলের

আতিকুর রহমান নগরী

গাজার জন্য মানবিক সহায়তা ও কর্মীদের বহনকারী নৌযানের বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একটি ছাড়া সবকটি জাহাজ আটকের দেওয়ার দাবি করেছে ইসরাইল। বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আন্তর্জাতিক মানবিক সহায়তা তৎপরতা গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে ‘হামাস-সুমুদ উসকানি’ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই মানবিক নৌবহর থেকে আটক ‘সব যাত্রী সুস্থ ও নিরাপদে আছেন’ বলে দাবি করেছে দেশটি।

বিবৃতিতে বলা হয়, ‘হামাস-সুমুদ উসকানির সমাপ্তি ঘটেছে। হামাস-সুমুদ উসকানির কোনো নৌযানই সক্রিয় যুদ্ধাঞ্চলে প্রবেশ করতে কিংবা বৈধ নৌ অবরোধ ভাঙতে সক্ষম হয়নি। সব যাত্রী সুস্থ ও নিরাপদে আছেন। তারা নিরাপদে ইসরাইলে পৌঁছাচ্ছেন, সেখান থেকে তাঁদের ইউরোপে ফেরত পাঠানো হবে।’

ইসরাইল আরো বলেছে, ‘এই উসকানির শেষ আরেকটি নৌযান এখনো দূরত্বে অবস্থান করছে। সেটি যদি এগিয়ে আসে, তবে সক্রিয় যুদ্ধাঞ্চলে প্রবেশ ও অবরোধ ভাঙার চেষ্টা প্রতিহত করা হবে।

গ্লোবাল ফ্লোটিলা ট্র্যাকারের তথ্য অনুযায়ী, সুমুদ ফ্লোটিলায় মোট নৌযান ছিল ৪৪টি। সেগুলোর মধ্যে সুইডেনের জলবায়ু ও অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ, বাংলাদেশের আলোকচিত্রশিল্পী শহিদুল আলম, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলার নাতি এনকোসি জেলিভেলিল ম্যান্ডেলাসহ বিখ্যাত অনেকে রয়েছেন। ইসরায়েলের নৌ বাহিনী কয়েকটি যুদ্ধ জাহাজ নিয়ে সুমুদ ফ্লোটিলার নৌযানগুলো আটক করছে।

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প

তেল পাচারের অভিযোগে ইরাকের ৯ নিরাপত্তা কর্মকর্তা বরখাস্ত

যুদ্ধ নয়, শান্তিও নয়—এমন পরিস্থিতিতে থাকতে রাজি নয় ইরান

কৃষ্ণসাগরে ড্রোন হামলায় ২ বাণিজ্যিক জাহাজে আগুন

জেলেনস্কিকে ডনবাসের বিনিময়ে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রে আজও বাতিল ৪ হাজার ফ্লাইট, বিমানবন্দরে অপেক্ষায় যাত্রীরা

আলাস্কার গভর্নর নির্বাচিত ৩৭ বছরের জোনাথন, ২৮ বছর পর ডেমোক্র্যাটদের জয়