হোম > বিশ্ব

মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় নিহত ২০

আতিকুর রহমান নগরী

মিয়ানমারের মধ্যাঞ্চলীয় স্যাগাইংয়ে জান্তা বাহিনীর বিমান হামলায় ২০ জনের বেশি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। শনিবার এবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্যাগাইংয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক জান্তা-বিরোধী যোদ্ধা বলেন, শুক্রবার স্থানীয় সময় রাত ১টার দিকে স্যাগাইংয়ের লিন তা লু গ্রামের একটি বৌদ্ধ মঠে অবস্থান করা বাস্তুচ্যুত লোকজনকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সামরিক জান্তা।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে মিয়ানমারের সামরিক বাহিনী উৎখাত করার পর থেকেই দেশটি গৃহযুদ্ধে জর্জরিত। দীর্ঘ এই সংঘাতে দেশটির মধ্যাঞ্চলীয় স্যাগাইং অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। সেখানকার সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্য করে প্রায়ই বিমান হামলা পরিচালনা করছে জান্তা বাহিনী।

চলতি বছরের মার্চে স্যাগাইং অঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানে। ওই ভূমিকম্পে সেখানে প্রায় ৩ হাজার ৮০০ মানুষ নিহত হন। এছাড়া গৃহহীন হয়ে পড়েন আরো কয়েক হাজার মানুষ।

মানববিহীন চন্দ্রাভিযান উৎক্ষেপণ পিছিয়ে দিয়েছে চীন

মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যোগ দেওয়ার আমন্ত্রণ

মধ্যপ্রাচ্যে কম খরচে ইন্টারসেপ্টর তৈরি করছে যুক্তরাষ্ট্র

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া