হোম > বিশ্ব

পোল্যান্ডে ৩০০ সৈন্য ও প্যাট্রিয়ট সিস্টেম মোতায়েন নেদারল্যান্ডের, কারণ কী

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড।

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে পোল্যান্ডে সামরিক শক্তিবৃদ্ধি শুরু করেছে নেদারল্যান্ডস । দেশটি ন্যাটোর ইউক্রেন সহায়তা লজিস্টিক হাব সুরক্ষায় ৩০০ সৈন্য এবং দুটি আধুনিক প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

নেদারল্যান্ডস তার সর্বশেষ আপগ্রেড করা প্যাট্রিয়ট সিস্টেম পাঠাচ্ছে, যাতে উন্নত রাডার ও সফ্টওয়্যার যুক্ত আছে। পিএসি-৩ ইন্টারসেপ্টরগুলো ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করতে সক্ষম, প্রতিটির মূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো। পাশাপাশি নিচু আকাশসীমায় হুমকি মোকাবিলার জন্য একটি এনএএসএএমএস-লঞ্চার এবং ড্রোন প্রতিরক্ষার জন্য পৃথক ইউনিটও মোতায়েন করা হচ্ছে।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানিয়েছে, ডাচ ইউনিটটি ইতোমধ্যে পোল্যান্ডে পৌঁছেছে এবং আগামী ডিসেম্বরের ১ তারিখের মধ্যেই পূর্ণ অপারেশনাল প্রস্তুতিতে পৌঁছাবে, আর মিশনটি চলবে ২০২৬ সালের জুনের ১ তারিখ পর্যন্ত।

পোল্যান্ডের রাষ্ট্রীয় সংস্থা পিএপি জানায়, ডাচ কোয়ার্টার মাস্টাররা অস্থায়ী ঘাঁটির এলাকা প্রস্তুত করা শুরু করেছে। শিগগিরই সিস্টেম অপারেটররা যোগ দিয়ে লজিস্টিক হাবের চারপাশের পোলিশ আকাশসীমা পর্যবেক্ষণের দায়িত্ব নিবেন।

ডাচ ইউনিটের কমান্ডার কর্নেল ওলাভ স্প্যানজার বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। পশ্চিম ইউক্রেনে রাশিয়ান হামলার পর পোল্যান্ডে বারবার সতর্কতা জারি হওয়ায় যুদ্ধবিমান মোতায়েন ও বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করতে হয়েছে।

ডাচ কর্মকর্তাদের মতে, এই মোতায়েন ন্যাটোর পূর্ব প্রতিরক্ষায় শক্তিবৃদ্ধি এবং সম্মিলিত নিরাপত্তার প্রতি নেদারল্যান্ডসের দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করছে।

গোপনে আরব দলগুলোর সহায়তা চেয়েছেন নেতানিয়াহু

২৪ ঘণ্টায় হরমুজে ৫ জাহাজে হামলা

মোসাদপ্রধানের যুক্তরাষ্ট্র সফর, ক্ষমতা ধরে রাখতে নেতানিয়াহুর শেষ চেষ্টা

গাজায় ৪৮ ঘণ্টায় ১৬ ফিলিস্তিনি নিহত

যুক্তরাষ্ট্রে বাড়ছে হামের সংক্রমণ, ২৬ বছর পর হারাল নির্মূলের স্বীকৃতি

আসামে মুসলিমদের ঘরবাড়ি থেকে উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ

যুদ্ধক্ষেত্রে আসছে স্বয়ংক্রিয় বুদ্ধিযুক্ত প্রাণঘাতী অস্ত্র, বিশ্বজুড়ে আতঙ্ক

চীনে তিন পরাশক্তির বৈঠকে গুরুত্ব পাচ্ছে যেসব ইস্যু

ভারতকে আর গণতান্ত্রিক দেশ বলা যায় না: রাহুল গান্ধী

উপসাগরীয় দেশগুলোতে ইরানের ৭ হাজার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলার দাবি জিসিসির