হোম > বিশ্ব

ইসলামাবাদে বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ অস্বীকার দিল্লির

আতিকুর রহমান নগরী

ইসলামাবাদের বিস্ফোরণ দিল্লি ঘটিয়েছে- পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের এই অভিযোগ খারিজ করে দিয়েছে ভারত।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, “নিশ্চিতভাবেই উন্মাদ হয়ে যাওয়া পাকিস্তানের নেতৃত্ব যে ভিত্তিহীন অভিযোগ তুলেছেন তা ভারত সর্বতোভাবে খারিজ করছে"।

তিনি বলেন, "দেশের অভ্যন্তরে যখন সেনাবাহিনীর মদতে সাংবিধানিক কাঠামোকে ভেঙে দেওয়ার এবং ক্ষমতা দখলের প্রচেষ্টা চলছে, তা থেকে তাদের নিজেদের জনগণের দৃষ্টি ঘুরিয়ে দিতে ভারতের বিরুদ্ধে মিথ্যা আখ্যান তৈরি করা পাকিস্তানের পরিচিত কৌশল। আন্তর্জাতিক মহল ভালো করেই জানে বাস্তবটা কী এবং পাকিস্তান মরিয়া হয়ে নজর ঘোরানোর যে চেষ্টা করছে তাতে তারা বিভ্রান্ত হবে না"।

মঙ্গলবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি আদালতের বাইরে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ঘটনার জন্য ভারতের দিকে আঙুল তুলেছিলেন। তবে দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ঘটনার পিছনে আফগানিস্তানের মদত থাকতে পারে বলে ইঙ্গিত করেছিলেন।

প্রাথমিক তদন্তে ওই বিস্ফোরণ আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে।

ইসলামাবাদের জেলা আদালতের প্রবেশপথের পাশেই বিস্ফোরণটি ঘটে। আদালতে কোনো কাজের জন্য এলে সাধারণ মানুষ এই পথটিই ব্যবহার করেন।

খার্গ দ্বীপে ৯০টির বেশি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

পাকিস্তানে ঈদের তারিখ নিয়ে যা জানা গেল

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত প্রায় ৪৩ হাজার বেসামরিক স্থাপনা

খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি স্বাভাবিক রয়েছে: ইরান

আবুধাবি ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

খার্গ দ্বীপে হামলার পর আমিরাতের মার্কিন ঘাঁটি ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরান

এক শর্তে হরমুজ প্রণালি ব্যবহার করতে দেবে ইরান

১২৪ ক্ষেপণাস্ত্র, ২০৩ ড্রোন ভূপাতিত করার দাবি বাহরাইনের

ইরানে বিমান হামলায় ৬ মাসের শিশুসহ একই পরিবারের নিহত ছয়

ইরানে যুক্তরাষ্ট্রের আগ্রাসন যেভাবে চীনের জন্য সহায়ক হলো