হোম > বিশ্ব

­পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠকের আয়োজন হচ্ছে: ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: নিউজ বাইটস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের আয়োজন চলছে। জেলেনস্কি এবং ইউরোপীয় নেতাদের সাথে বৈঠকের পর, ট্রাম্প সামাজিকমাধ্যমে একথা জানান। খবর এনবিসি নিউজের।

তার নিজস্ব সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, তিনি পুতিনকে ফোন করেছেন এবং রাশিয়া ও ইউক্রেনের নেতাদের মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা শুরু করেছেন। তবে কোথায় বৈঠক হবে তা এখনো জানাননি তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরো জানান, পুতিন-জেলেনস্কির বৈঠকের পর এই দুই নেতার সঙ্গে বৈঠক করবেন তিনি। তার মতে, প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ বন্ধের খুব ভালো এবং প্রাথমিক পদক্ষেপ ছিল এটি।

তিনি জানান, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়া এবং ইউক্রেনের সঙ্গে সমন্বয় করছেন।

ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে দিনভর হোয়াইট হাউজে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। টানা কয়েক ঘণ্টা কয়েক দফায় বৈঠক করা হয়।

নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, বিষয়টি নিয়ে তিনি টেলিফোনে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। হোয়াইট হাউজে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলার মধ্যেই পুতিনকে ফোন করেন তিনি।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এই যুদ্ধ বন্ধের চেষ্টা করে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ এবং ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে পৃথকভাবে নিশ্চিত করেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন দ্বিপক্ষীয় বৈঠকে সম্মত হয়েছেন। তবে কোনো সুনির্দিষ্ট দিন বা স্থান সম্পর্কে জানাননি তারা।

আরএ

ইরানের পাশে দাঁড়াল রাশিয়া-চীন

যুদ্ধবাজ খ্রিষ্টান নেতাদের পাপ স্বীকারের পরামর্শ দিলেন পোপ লিও

মার্কিন নাগরিকদের ওমান ছাড়ার নির্দেশ

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তেল স্থাপনায় হামলার হুমকি ইরানের

৩ দেশে মার্কিন সেনাদের ওপর ব্যাপক হামলা

হরমুজ প্রণালি দিয়ে ভারতীয় জাহাজ চলাচলে সীমিত অনুমতি ইরানের

খার্গ দ্বীপে ৯০টির বেশি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের

পাকিস্তানে ঈদের তারিখ নিয়ে যা জানা গেল

মার্কিন-ইসরাইলি হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত প্রায় ৪৩ হাজার বেসামরিক স্থাপনা

খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি স্বাভাবিক রয়েছে: ইরান