হোম > বিশ্ব

ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ভূখণ্ড ছাড়তে হতে পারে ইউক্রেনকে

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত।

ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা রাশিয়ার কাছে ভূখণ্ড হস্তান্তর এবং কিয়েভের সামরিক বাহিনীর আকার সীমিত করার শর্ত অন্তর্ভুক্ত করছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) একটি খসড়া নথি উদ্ধৃত করে জানিয়েছে, ওয়াশিংটন ও মস্কোর মধ্যে আলোচনার ভিত্তিতে প্রস্তুত এই পরিকল্পনা স্পষ্টভাবে রাশিয়ার পক্ষে রয়েছে। যেখানে দেশটি প্রায় চার বছর আগে ইউক্রেনে আগ্রাসন চালিয়ে যুদ্ধ শুরু করেছিল।

তবে এমন কোনো প্রস্তাব ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির গ্রহণ করবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। কেননা এর আগেও ট্রাম্পের ভূখণ্ড ছাড়ের আহ্বান কঠোরভাবে প্রত্যাখ্যান করেছিলেন জেলেনস্কি ।

এছাড়াও খসড়া পরিকল্পনার অংশ হিসেবে একটি পৃথক নিরাপত্তা চুক্তি প্রস্তাব করা হয়েছে। যেখানে বলা হয়েছে—রাশিয়াতে ভবিষ্যৎ যে কোন আক্রমণ হোক তা গুরুত্বপূর্ণ, ইচ্ছাকৃত, সশস্ত্র আক্রমণ, যাই হোক না কেন তা ট্রান্সআটলান্টিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচিত হবে। তবে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় দেশগুলিকে ইউক্রেনের পক্ষে সামরিকভাবে হস্তক্ষেপে বাধ্য করা হবে না; বরং “উপযুক্ত ব্যবস্থা নির্ধারণের” স্বাধীনতা থাকবে।

পর্যবেক্ষকরা মনে করছেন, ট্রাম্পের এই প্রস্তাব ইউরোপীয় নেতাদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি করতে পারে, কারণ এটি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগ্রাসনের পুরস্কার দেওয়ার সমতুল্য হতে পারে এবং ভবিষ্যতে তাকে আরও সাহসী করে তুলতে পারে।

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো